1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

নকল করায় বাবাকে অপমান করলেন প্রিন্সিপাল, সইতে না পেরে ভিকারুন্নেসার ছাত্রীর আত্মহত্যা

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮
  • ৩৫ বার পড়া হয়েছে

রোববার ক্লাসের পরীক্ষায় মোবাইলে নকল করায় নবম শ্রেণীর এক ছাত্রীর বাবা-মাকে ডেকে অপমান করেছিল ভিকারুন্নিসার প্রিন্সিপাল। তা সহ্য করতে না পেরে সোমবার ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে সেই ছাত্রী।

ওই ছাত্রীর নাম অদিত্রি অধিকারী (১৪)। সে ভিকারুন্নেসা স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল বলে জানা গেছে।

ঢামেক হাসপাতালে অরিত্রীর বাবা দিলীপ অধিকারী গণমাধ্যমকে বলেন, ‘রোবাবার ছিল অরিত্রীর ক্লাস পরীক্ষা। সে ভুলবশত মোবাইল ফোনটি সঙ্গে নিয়ে যায়। পরীক্ষা চলাকালে সেটি দেখে ফেলেন ক্লাসের একজন শিক্ষক। তিনি মোবাইল ফোনটি জব্দ করেন্ এবং তাকে পরীক্ষা হল থেকে বের করে দেন।’

সোমবার আবার সকালে পরীক্ষা দেয়ার জন্য স্কুলে যায়। কিন্তু তাকে পরীক্ষায় অংশ নিতে দেয় না স্কুল কর্তৃপক্ষ। তখন স্কুল কর্তৃপক্ষ অরিত্রির বাবা-মাকে স্কুলে আসতে বলে। বাবা-মা দু’জনই স্কুলে যায়।

স্কুল অধ্যক্ষ তাদের জানিয়ে দেন, অরিত্রি পরীক্ষায় মোবাইলে নকল করছিল। তাকে স্কুল থেকে টিসি দেয়া হয়েছে। তখন অরিত্রির বাবা-মা স্কুলের শিক্ষকদের অনেক অনুরোধ করেন টিসি না দেয়ার জন্য। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাদের কোনো কথা না শুনে অরিত্রিকে স্কুলে রাখা যাবে না বলে জানিয়ে দেয় এবং তাদেরকে শাসান। এ অপমান সইতে পারছিল না অরিত্রী।

অদিত্রির বাবার সহকর্মী মবিনুর রহমান জানান, ‘বাবা হয়ে এই অপমান সহ্য করতে না পেরে মেয়ের সামনে কেঁদে ফেলেন। বাবাকে অপমানের বিষয়টি হয়তো মেনে নিতে পারেনি। পরে সে বাসায় ফিরে তার ঘরের দরজা বন্ধ করে দেয় এবং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। পরে তাকে বাহির থেকে অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায় পরে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়। প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় তার পরিবার স্কুল কর্তৃপক্ষকে দায়ী করেছেন।

অরিত্রির বাবা দীলিপ অধিকারী অভিযোগ করে বলেন, ‘স্কুল কতৃপক্ষ তাদের জানায় অরিত্রি পরীক্ষায় মোবাইলে নকল করেছে। বড় ধরনের অপরাধ করেছে। তাকে স্কুলে রাখা যাবেনা। তখন আমি এবং অরিত্রির মা অনেক অনুরোধ করি তাকে টিসি না দিয়ে আরেকবার সুযোগ দিতে। কিন্তু কোন কাজ হয়নি।

অরিত্রিকে আরেকবার সুযোগ দিলে হয়তো আমার মেয়ে পৃথিবী ছেড়ে চলে যেতো না। অনেক অনুরোধ করা সত্বেও তারা আমাদের কথা রাখলনা। মেয়ের সামনে আমাকে ও আমার স্ত্রীকে শিক্ষক অকথ্য ভাষায় বকাবকি করেন। তা হয়তো মেয়ে সহ্য করতে পারেনি।’

অদিত্রীর বাবার নাম দিলীপ বড়ুয়া। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায় এবং অদিত্রি তার পরিবারের সাথে শান্তিনগরে থাকতো। তার বাবা একজন কাস্টসম (সিএন্ডএফ) ব্যবসায়ী।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানায় জানানো হয়েছে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান জানান, স্কুল ছাত্রী আত্মহত্যা করছে, এই সংবাদের পরিপ্রেক্ষিতে আমি হাসপাতালে আছি। বিস্তারিত পরে জানা যাবে।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft