1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

দৈনিক ৭১ ডট কমের ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেফতার

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে ‘দৈনিক ৭১ ডট কম’ নামের একটি অনলাইন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

আজ ৯ ডিসেম্বরের বেলা সোয়া ১১ টায় র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

দুপুরে র‍্যাব-৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, র‍্যাব-৩-এর সাইবার মনিটরিং সেল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল আকারে প্রকাশ করা বিভিন্ন পোস্ট যাচাই-বাছাই, পর্যবেক্ষণ, সাইবার টহল ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর গোয়েন্দা নজরদারী করছে। সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট পোস্ট প্রচারণা করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এ রকম কিছু ফেসবুক আইডি ও ফেসবুক পেজের সন্ধান পেয়েছে র‌্যাব। তাদের মধ্যে শেখ রিয়াদ মুহাম্মদ নুরের ফেসবুক আইডি, ফেসবুক পেজ ও অনলাইন নিউজ পোর্টাল দৈনিক ৭১ ডট কম-এর পরিচয় শনাক্ত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব দাবি করেছে, দীর্ঘদিন যাবৎ শেখ রিয়াদ মুহাম্মদ নুর তার নিজের ফেসবুক আইডিসহ আরও তিনটি পেজ ‘একাত্তরের শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার’, ‘দৈনিক একাত্তর নাগরিক বাতায়ন’ ও ‘একাত্তরের শহীদ-যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার’ এবং অনলাইন পোর্টাল ‘দৈনিক ৭১ ডট কম’-এর মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিভ্রান্তিমূলক তথ্যসহ পোস্ট করে আসছিলেন।

র‌্যাব দাবি করে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩-এর একটি আভিযানিক দল রাজধানীর রমনা থানা এলাকার সেগুনবাগিচায় অভিযান চালিয়ে শেখ রিয়াদ মুহাম্মদ নুরকে (৩৯) তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি মোবাইল ফোন জব্দ করে এবং মোবাইলটিতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিভ্রান্তিমূলক তথ্য সমৃদ্ধ পোস্ট, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও ব্যাঙ্গাত্মক প্রপাগান্ডা ও প্রচারণা চালানোসহ রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট পোস্ট প্রচারণার প্রমাণ পাওয়া যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft