1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

তিলোত্তমা রাজধানী করতে নৌকায় ভোট দিন : গুলশানে সমাবেশে শেখ হাসিনা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতায় রাখার মাধ্যমে ঢাকাকে তিলোত্তমা রাজধানী হিসাবে গড়ে তুলতে নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা রাজধানীকে সুন্দর এবং বাসযোগ্য করার জন্য সকল নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং এর সৌন্দর্য বর্ধনের উদ্যোগ গ্রহণ করেছি।’
তিনি বলেন, পুনরায় নির্বাচিত হতে পারলে আমরা রাজধানীর চারপাশে এলিভিয়েটেড রিং রোড তৈরী করবো, যানজট নিরসনে করবো মেট্রো রেল, যার জরিপ কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে রাজধানীর গুলশান ইয়থ ক্লাব মাঠে এই অঞ্চলের আওয়ামী লীগ প্রার্থীদের সমর্থনে মহানগর আওয়ামী লীগ উত্তর আয়োজিত জনসভায় এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ২০০৮ সালে নির্বাচিত হয়ে আসার পরই তাঁর সরকার এ অঞ্চলের পানি, বিদ্যুত এবং রাস্তাঘাটের সমস্যা দূর করেছে।
তিনি বলেন, ‘ঢাকাকে দৃষ্টিনন্দন করার অংশ হিসেবে হাতির ঝিল প্রকল্প করে দিয়েছি। আজকে ৩শ’ ফিট রাস্তার দুইপাশে একশ’ ফিট করে খাল খনন করে দিচ্ছি, যা যানজটও দূর করতে সক্ষম হবে।’
তিনি বলেন, বিদ্যুতের লাইন এবং সাব স্টেশনগুলো আমরা আন্ডারগ্রাউন্ডে করে দেব। যাতে কখনও আর ঝড়ে ছিড়ে না পড়ে বা কোনভাবে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এজন্য আমরা ইতোমধ্যে পদক্ষেপ নিয়েয়ি।
তিনি বলেন, ‘আমাদের প্রত্যেকটি কাজ হচ্ছে আমাদের মানুষের জীবন-মান উন্নয়নের জন্য।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আজকে নৌকার জোয়ার উঠেছে ইনশাল্লাহ নৌকার জয় হবে। সরকার গঠন করে এেেদশের মানুষের সেবা করবো, মানুষকে উন্নত জীবন দেব- এই ওয়াদা রইল।’সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft