
বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দলের পক্ষ থেকে তিনটি আসনে তার মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। ইসির এ সিদ্ধান্তের পর চূড়ান্তভাবে নির্বাচন থেকে ছিটকে পড়লেন তিনি।
শনিবার নির্বাচন কমিশনে ওই আপিলের শুনানি শেষে এ সিদ্ধান্তের কথা জানায় ইসি।
এর আগে বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নপত্র বাতিল করেন। পরবর্তীতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে বিএনপি’র পক্ষ থেকে আপিল করা হয়।