1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

রাজধানীর উত্তরায় তাবলিগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

  • আপডেট হয়েছে : শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় তাবলিগের জামাতের সাদপন্থী ও যোবায়েরপন্থীদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার পর উত্তরা ১০ নম্বর সেক্টরে বিশ্বনবী (স.) দারুল উলুম মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

এখনও দুই পক্ষে থেমে থেমে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সকাল ১০টার পর সাদপন্থীরা একটি মিছিল নিয়ে বিশ্বনবী (স.) দারুল উলুম মাদ্রাসার সামনে আসে। এসময় তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ওই মাদ্রাসায় হামলা চালায়।

এতে ওই মাদ্রাসায় অবস্থানরত যোবায়ের পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষের ২০-২৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে সকালে বিমানবন্দর গোলচত্বরে তাবলিগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এতে বিমানবন্দর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ বলছে, শনিবার ভোর থেকে তাবলিগের এক পক্ষ সড়কের একপাশে অবস্থান নেয়। টঙ্গীর আব্দুল্লাহপুরেও অবস্থান নিয়েছে আরেক পক্ষ।

এতে উত্তরাগামী সড়কে ধীরগতিতে যান চলাচল করছে। এ কারণে মহাখালী থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উত্তরা জোনের ট্রাফিকের সহকারী কমিশনার জুলফিকার জুয়েল গণমাধ্যমকে বলেন, ভোর থেকেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft