1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

তাবলিগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলার আসামি ২৫ হাজার

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

টঙ্গির ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় রবিবার রাতে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এতে ২০-২৫ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার বেলা ১১টার দিকে ওই সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে পুরো ইজতেমা ময়দান। ময়দানের চারপাশ ও ভেতরে বিপুল পরিমাণে পুলিশ, র্যা ব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

ময়দানে পড়ে থাকা অসংখ্য মালামাল সঠিক ব্যক্তিদের কাছে বুঝিয়ে দিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীসহ খোদ প্রশাসন।

শনিবারের সংঘর্ষের ঘটনায় টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল হাসান বাদী হয়ে ২০-২৫ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-০১। তবে এই ঘটনায় এখনও কোনও আসামি গ্রেপ্তার হয়নি। এছাড়াও ওই সংঘর্ষে ইসমাইল মণ্ডল (৭০) নামে একজন নিহতের ঘটনায় এখনও কোনও মামলা দায়ের হয়নি।

পুলিশ বলছে, প্রতিপক্ষের হামলায় ইজতেমার ময়দানের ভেতরে ইসমাইল মণ্ডল নিহত হন। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে একটি মামলা করার কথা রয়েছে। এদিকে, ইসমাইল মণ্ডল নিহতের ঘটনায় শনিবার রাতেই টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক রেজাউল করিম একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৯) দায়ের করেন।

ওসি এমদাদুল হক বলেন, ‘ওইদিন প্রতিপক্ষের হামলায় নিহত ইসমাইল মণ্ডলের স্বজনরা তার মরদেহ দাফন করার জন্য গ্রামের বাড়ি চলে গেছেন। দাফন শেষে তার ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করবেন বলে আমাদের জানিয়েছেন।’

ইজতেমার ময়দানে সরেজমিন দেখা গেছে, গেটের বাইরে শত শত মুসল্লি দাঁড়িয়ে আছেন আর ভেতর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা মুসল্লিদের সারিবদ্ধভাবে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে। ভেতরে প্রবেশ করে মুসল্লিরা পুলিশ সদস্যদের কাছ থেকে নিজেদের মালামাল বুঝে নিচ্ছিলেন। এ সময় ইজতেমার ময়দানের ভেতরে পড়ে থাকতে দেখা গেছে ভাঙচুর করা গাড়ি ও আগুনে পোড়া মোটরসাইকেল।

এদিকে, টঙ্গীর বিশ্ব ইজতেমারময়দানের মালামালের ইনভেন্টরি তৈরি করা, রক্ষণাবেক্ষণ ও সঠিক ব্যক্তির কাছে মালামাল বুঝিয়ে দেওয়ার জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) জিএমপি কমিশনার ওয়াইএম বেলালুর রহমানের নির্দেশে অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. আবু হানিফকে কমিটির প্রধান করা হয়।

এই কমিটির অন্য সদস্যরা হলেন– গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের একজন প্রতিনিধি, জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার (এসি) মো. আহসানুল হক, গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কাওসার আহমেদ, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, জিএমপির সিটিএসবির উপ-পরিদর্শক (এসআই) আরিফ ইউসুফ, মাওয়ালানা সা’দের অনুসারী আলহাজ মো. মনির হোসেন ও মাওলানা জোবায়েরের অনুসারী ইঞ্জিনিয়ার মো. মাহফুজ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর দপ্তরের উপ-কমিশনার (ডিসি ক্রাইম) মো. শরীফুর রহমান বলেন, ‘ময়দানের ভেতরে মুসল্লিদের যেসব মালামাল আছে সেগুলো দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে মালামাল দেওয়া হচ্ছে। এসব মালামাল নিতে মুসল্লিদের নাম-ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর তালিকাভুক্ত করা হচ্ছে। এরপর মুসল্লিদের মালামাল দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার ছেলে বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করার কথা রয়েছে। সেটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। সংঘর্ষের ঘটনায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা আহত হয়েছেন, সে কারণেও মামলা দায়ের হবে।’

মুসল্লি মো. সোহেল খান বলেন, ‘ইজতেমায় অংশ নিতে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকা থেকে এসেছিলাম। সংঘর্ষের ঘটনায় আমরা আহত হয়েছিলাম। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসন সবাইকে ময়দান থেকে বের করে দিয়েছিল। কিন্তু আমাদের মাল-সামানা ময়দানেই ছিল। সেগুলো নিতে রবিবার সকালে এসেছিলাম। মাল-সামানা বুঝে পেয়েছি, এখন বাড়ি যাব।’

তিনি বলেন, মাল-সামানা নিতে হলে প্রথমে নিজেদের মাল-সামানার তালিকা দিতে হয়েছে, পরে ভেতরে গিয়ে নাম পরিচয়, ও মোবাইল নম্বর এন্ট্রি করে পরে মাল-সামানা নিয়ে এসেছি।

মুসল্লিদের অন্য একজন আবদুর রহমান বলেন, ‘আমরা ময়দানের ভেতরে বসে জিকির করছিলাম। শনিবার সকাল ১১টার দিকে সাদপন্থিরা ময়দানের গেট ভেঙে ভেতরে ঢুকে আমাদের ওপর হামলা চালায়। তখন আমরা নিজেদের প্রাণ বাঁচাতে ছুটোছুটি করি। তারপরও আমরা হামলা থেকে বাঁচতে পারিনি। সবাইকে ময়দান থেকে বের করে দিলেও আমাদের মালামাল ভেতরে ছিল। রবিবার এগুলো নিতে এসেছিলাম। নাম-ঠিকানা মোবাইল নম্বর এন্ট্রি করে আমাদের জাতীয় পরিচয়পত্র দেখিয়ে মালামাল নিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, দেশে শান্তি বিরাজ করুক। এই বিষয়টি সুরাহা করে তাবলিক জামাতের তরিকা অনুযায়ী পুনরায় যাতে ইজতেমা অনুষ্ঠিত হয়।’সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft