1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ৩৭ বার পড়া হয়েছে
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগ কতৃক গত ১৫.১০.২০১৮ইং রোজ সোমবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস সাতারকুলে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নামে নামকৃত ডঃ এম আই পাটোয়ারী ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ এর প্রথম ধাপের খেলা যার ফাইনাল খেলাসহ সমাপনী অনুষ্ঠান এবং ২য় পর্যায়ের সকল খেলা অনুষ্ঠিত হয় গত ২৭.১১.২০১৮ইং রোজ মঙ্গলবার রাজধানীর আজিমপুর কলোনী মাঠে।People N Tech প্রধান এবং  ITQ Solutions  এবং Rosetta Technologies সহাকারী স্পন্সর হিসেবে টুর্নামেন্ট আয়োজনে সহায়তা করে।
শিক্ষকদের একটি দলসহ ৩ জন অতিরিক্ত খেলোয়ার সহ মোট ১২জনের মোট ৯টি দলের অংশগ্রহনে এটি অনুষ্ঠিত হয় যেখানে প্রতি খেলা ৮ ওভারের ছিল।প্রথম ধাপ শেষে পয়েন্টের ভিত্তিতে ৪ টি দল সেমিফাইনাল এবং পরবর্তীতে ফাইনাল অনুষ্ঠিত হয়।টুর্নামেন্টে রাইসিং স্টার চ্যাম্পিয়ন এবং ইলেভেন ফোর্স রানার্সআপ হয়।
অত্যন্ত উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে ইলেভেন ফোর্সের ৮ ওভারে করা ৯৯/৫ রান তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখেই ৩ উইকেটে জয় তুলে নেয় রাইসিং স্টার।শেষ ওভারে ৬ রান দরকার ছিল বিজয়ী দল রাইসিং স্টারের।রাইসিং স্টার এর মেহেদী ফাইনালের ম্যান অফ দা ম্যাচ এবং পুরো টুর্নামেন্টে দুর্দান্ত অলরাউন্ডার পারফর্মেন্সের কারণে ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হয়।
সমাপনী অনুষ্টানে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম,ফ্যাকাল্টি অফ সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর সম্মানিত ডীন অধ্যাপক ডঃ এ টি এম মাহবুবুর রহমান,সি এস ই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক আব্দুল বাসেত এবং মূল স্পন্সর People N Tech এর সিনিয়র এক্সিকিউটিভ তানজিনা দিবা এবং টুর্নামেন্টের মুল সংগঠক সহকারী অধ্যাপক মোঃ তাহজীব উল ইসলাম সহ বিভাগের সকল ডে ব্যাচের ছাত্র ও শিক্ষকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সম্মানিত রেজিস্ট্রার এবং বিশেষ অতিথির বক্তব্য দেন People N Tech এর তানজিনা দিবা।সবাই টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলকে অভিনন্দনের পাশাপাশি টুর্নামেন্টের সফলতার জন্য সকলে অভিনন্দন জানান এবং আগামীতে আরো বড় পরিসরে টুর্নামেন্ট অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ও People N Tech সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft