1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘ঠগস অফ হিন্দুস্থান’র ব্যর্থতা নিয়ে যা বললেন ক্যাটরিনা - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ পবিত্র শবে কদর

‘ঠগস অফ হিন্দুস্থান’র ব্যর্থতা নিয়ে যা বললেন ক্যাটরিনা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

এক সপ্তাহ আগেই বলিউড তারকা আমির খান বলেছিলেন, ঠগস অফ হিন্দুস্থান বক্স অফিসে সাফল্য না পাওয়ার পুরো দায় তার। এ বার সেই পথেই হাঁটলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ

তিনি বলেন, সিনেমাটির ব্যর্থতা তাকে ‘গভীর ভাবে ব্যাথিত’ করেছে। তিনি সিনেমায় একজন নর্তকীর ভূমিকায় ছিলেন। তবে বক্স অফিসে ব্যর্থতা তাদের চোখ খুলে দিয়েছে।

ক্যাটরিনা বলেন, জানি আমির বিষয়টি নিয়ে কথা বলেছে, আর এটা খুবই দুঃখজনক। তবে নিরাশা থেকেই আশার সূচনা হয়। এ কথা বলার পাশাপাশি তিনি জানান, তাদের চেষ্টায় কিন্তু কোনও খামতি ছিল না। কিন্তু কিছু একটা ঠিকমতো কাজ করেনি।

আমির খানও কয়দিন আগে একই সুরে বলেছি‌লেন, দর্শকের ভালো না লাগা, বক্স অফিসে ব্যর্থতার পুরো দায় আমার। মনে হয় আমাদের তরফেই কোনও খামতি ছিল।

১৭৯৫ সালে ব্রিটিশ অধ্যুষিত ভারতে প্রেক্ষাপটে তৈরি বলিউডের অন্যতম বিগ বাজেটের সিনেমাটির বাজেট ছিল ২০০ কোটি। তারকার লিস্টে অমিতাভ বচ্চনও ছিলেন।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছিলেন, তৃতীয় সপ্তাহ শেষে টিকিট বিক্রি থেকে সি‌নেমাটি ১৪৫.২৯ কোটি টাকা আয় করেছিল। তবে প্রথম সপ্তাহ শেষে এর আয় ছিল ১৩৪ কোটি। পরের দু’সপ্তাহে সেই স্পিড কমে যায়।

ওই ইন্টারভিউয়ে আমিরকে জিজ্ঞাসা করা হয়েছিল, নেতিবাচক সমালোচনা কী দর্শককে হলমুখী হওয়া থেকে বিরত করেছে? উত্তরে তিনি বলেন, আমার মনে সিনেমা সম্পর্কে দর্শক যেমন ইচ্ছে তেমনই মন্তব্য করবেন। তবে আমরা আমাদের সর্ব্বোচ্চ চেষ্টা করেছি।

ক্যাটরিনার পরের সিনেমা জিরো। ক্যাটরিনা সেই সিনেমা সম্পর্কে বলেন, আগে থেকে কিছু বলা মুশকিল। তবে এই সিনেমাতে আমরা সকলেই কুব পরিশ্রম করেছি। এর গল্পটাও খুব ভালো। আনন্দ এল রাই অসামান্য গল্প ব‌লিয়ে।

উল্লেখ্য, চলতি মাস ডিসেম্বরের ২১ তারিখ জিরো রিলিজ করবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!