1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জীবননগর সড়কে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ সিএনজির চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

আজ রবিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে জীবননগর মোল্লাবাড়ি এলকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-জীবননগর উপজেলার উথলী গ্রামের রবিউল ইসলাম (২৭), তার স্ত্রী শ্যমলী খাতুন (২২), আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম ও একই গ্রামের আব্দুল হালিম। আহতদের একজন হলো নিহত দম্পতির ছেলে তৌফিক (৫)। অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জীবননগর থেকে কেজিএন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। বাসটি মোল্লাবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজির চারজন নিহত ও দুজন আহত হন। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দর্শনা ও জীবননগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান চালায়।

বাসযাত্রী নিলুফা ইয়াসমিন জানান, চালানোর সময় বাসের ড্রাইভার মোবাইলে কথা বলছিল। এসময় সিএনজিটি সামনে চলে এলে ড্রাইভার বাসের নিয়ন্ত্রণ হারায়। এরপর ঘটে দুর্ঘটনা।

এদিকে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!