
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নে বেতাড়া আশ্রয়ন প্রকল্পে গতকাল সোমবার বিকালে পল্লীভবিদুত্যায়নের সুইচ টিপে শুভ উদ্বোধন করেন ও আশ্রয়ন প্রকল্পের দরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন গাইবান্ধা জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কায়ছারুল,উপজেলা নিবার্হী অফিসার রামকৃষ্ণ বর্মন,জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা ইদ্রিস আলী,উপজেলা প্রকল্প কর্মকতা জহিরুল ইসলাম, গাইবান্ধা জেলা পল্লী বিদুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ পানাউল্লাহ, ইঞ্জিনিয়ন মতিয়ার রহমান, গাইবান্ধা জেলা পল্লী বিদুৎ বোর্ডের সভাপতি মাসুদ হাসান সরকার, গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ জোনাল অফিস ডিজিএম আঃ কাদের,গোবিন্দগঞ্জ জোনাল অফিসের জোনাল অফিসের এজিএম আলহাজ্ব উদিন শেখ, ইউপি সদস্য শাহ আলম সরকার, আশ্রয়ন প্রকল্পের প্রত্যেকটি পরিবারকে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা।