1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোপালগঞ্জে বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ১১ জন নিহত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুরে বাস ও থ্রি-হুলারের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে।

নিহতদের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার নিমতলা গ্রামের আক্কাস মোল্লার ছেলে সাদ্দাম হোসেন (২৫), একই উপজেলার শুকতাইলের বটতলা গ্রামের ফিরোজ মোল্লার ছেলে রাজিব মোল্লা (২২), চন্দ্রদিঘলিয়া গ্রামের সলেমান সিকদারের ছেলে জগলুল সিকদার (৩৫), সুলতানশাহী গ্রামের গ্রামের আল আমিনের ছেলে নয়ন শেখ (১১) ও মেয়ে মরিয়াম (৮), তেবাড়িয়া গ্রামের কাশেম শেখ (৩৭) ও আবু বক্কার শেখ (৩৩), দুমদিয়া গ্রামের ঝিলু গাজীর ছেলে মোর্শেদ গাজী (৫৫), মাদারীপুরের টেকেহাটের সিরাজ ব্যাপারীর স্ত্রী রেণু বেগম (৪৫), টেকেরহাটের সিরাজ ব্যাপারীর মেয়ে মেঘলা (৯)। বাকি এক জনের পরিচয় পাওয়া যায়নি।গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. রুবেল শেখ ও সদর থানার ওসি (তদন্ত) গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা থি- হুইলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও থ্রি-হুইলার দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ১১ জন যাত্রী নিহত ও ১৫ জন আহত হয়।

পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন নিহত ও আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।এ ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমার সরকার ও পুলিশ সুপার সাইদুর রহমান খান ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft