1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গুলশান ২তে বিদেশি সাংবাদিকদের জন্য বিএনপির মিডিয়া সেন্টার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮
  • ২৭ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তথ্য আদান-প্রদানে সহায়তা করতে বিদেশি সাংবাদিকদের জন্য বিশেষ মিডিয়া সেন্টার খুলেছে বিএনপি। রাজধানীতে গুলশান ২ নম্বরের ৮৬ নম্বর রোডের ৬ নম্বর বাড়িতে এ সেন্টার স্থাপন করা হয়েছে। এ জন্য পাঁচ সদস্যের একটি বিশেষ মিডিয়া টিম গঠন করেছে।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিদেশি সাংবাদিকদের জন্য গঠিত টিমের প্রধান নজরুল ইসলাম খান। বাকি সদস্যরা হলেন শওকত মাহমুদ, তাবিথ আউয়াল, শামসুদ্দিন দিদার এবং শায়রুল কবির খান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিমের সদস্যরাই বিদেশি সাংবাদিকদের জন্য তথ্য প্রদানের কাজ করবেন। নির্বাচন সংক্রান্ত কোনও বিষয়ে এ কমিটির সদস্যদের সঙ্গে কথা বলতে পারেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং ও বিশেষ মিডিয়া টিমের সদস্য শায়রুল কবির খান জানান, শুধুমাত্র বিদেশি সাংবাদিকরাই নন, দেশের গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ থাকবে এবং দলের পক্ষ থেকে ব্রিফ করা হবে। তথ্য প্রদানের কাজটি সুসমন্বয় করতেই বিদেশি সাংবাদিকদের জন্য আলাদা সেন্টার করা হয়েছে।
এদিকে, বিএনপির নির্বাচনি কমিটির তত্ত্বাবধানে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সার্বক্ষণিক ব্রিফ করা হবে। গুলশানের চেয়ারপারসন কার্যালয় থেকে করা হবে মনিটরিং। নয়াপল্টনে ব্রিফ করবেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft