
ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে আইন অনুযায়ী গাইবান্ধা-৩ (পলাশবাড়ি- সাদুল্যাপুর) আসনে নির্বাচন স্থগিত করা হবে বলে জানান,নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালউদ্দীন আহমদ । আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, গাইবান্ধা-৩ আসনে ধানের ঐক্যফ্রন্টের প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা মৃত্যুসনদ জমা দিলে পরে পুনঃতফসিল ঘোষণা করা হবে।