1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাইবান্ধা-১ আসনে মহাজোট প্রার্থীকে সমর্থন স্বতন্ত্র প্রার্থী আফরুজা বারীর

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ১১৯ বার পড়া হয়েছে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনে মহাজোট প্রার্থী লাঙ্গল প্রতীককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ.লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আফরুজা বারী। আজ সোমবার বামনডাঙ্গা মাস্টারপাড়াস্থ প্রার্থীর নিজ বাড়িতে এক সাংবাদিক সম্মেলনে তিনি স্বতন্ত্র প্রার্থী থেকে সড়ে দাঁড়ানোর এই ঘোষণা দেন।

স্বতন্ত্র প্রার্থী আফরুজা বারী লিখিত বক্তব্যে বলেন মহাজোটের প্রার্থী (লাঙ্গল) প্রতীক ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে বিজয়ী করতে তিনি নির্বাচন থেকে সরে দাড়ালেন।  এ ছাড়া আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে এ আসনে মহাজোট প্রার্থীকে বিজয়ী করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য তিনি আহবান জানান।  সাংবাদিক সম্মেলন চলাকালে তার সাথে ছিলেন উপজেলা আ.লীগ সদস্য দীপক কুমার বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম আহবায়ক মোক্তাদুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিক লীগ সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র শীল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক উম্মে সালমা রহমান, ধোপাডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী সুজা, বামনডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাবেদ, কঞ্চিবাড়ী ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক ডাঃ শফিউল আলম প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft