
গাইবান্ধার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গত বুধবার রাতে বিএনপি, যুবদল, জামায়াত ও শিবিরের ২৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে সাঘাটা উপজেলা যুবদল সভাপতি আহমেদ কবির শাহীন, যুগ্ম সম্পাদক মাজেদুল ইসলাম মাজেদ, ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি কাজী বুলবুলসহ ১৪ জন বিএনপি-যুবদল নেতাকর্মী ও ১০ জন জামায়াত-শিবির নেতাকর্মী রয়েছে।
সুন্দরগঞ্জ, পলাশবাড়ি, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।