1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাইবান্ধার ডিসিসহ চার থানার ওসি প্রত্যাহার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) সেবাস্টিন রেমাসহ এক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার ইসির পক্ষে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

একইসঙ্গে রাজধানীর রমনা থানার অফিসার ইনচার্জ, নোয়াখালীর সোনাইমুড়ি থানা, ঠাকুরগাঁও সদর থানা ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার অফিসার ইনচার্জকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানান হয়, গাইবান্ধার জেলা প্রশাসক সেবাস্টিন রেমার বিরুদ্ধে কাজে সক্রিয় না থাকার অভিযোগ রয়েছে। আর ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল হাসানের বাবা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।

অন্যদিকে নির্বাচনি প্রচারণার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনায় রাজধানীর রমনা থানার ওসি মাইনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া নোয়াখালীতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের ওপর হামলার ঘটনায় সোনাইমুড়ি থানার ওসি আবদুল মজিদ এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার অফিসার ইনচার্জ কবির হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft