1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

গাইবান্ধায় জাসদের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে গাইবান্ধায় জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আজ ৫ ডিসেম্বর বুধবার সকালে জেলা জাসদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা শাহ্ শরিফুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট সমর্থিত আওয়ামী লীগ প্রার্থী মাহাবুব আরা বেগম গিনি এমপি।

সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন পৌর মেয়র ও শহর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা জাসদ সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম খাদেমুল ইসলাম খুদি, জেলা জাসদ সহ-সভাপতি নুরুজ্জামান প্রধান, জিয়াউল হক জনি, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, রেজাউল করিম রেজা, সেকেন্দার আলী, তানজিমুল ইসলাম পিটার, আব্দুস সালাম জাকির, নিলুফার বেগম লাকি, শিরিন আকতার লিজা, জুলেখা বেগম, নুর মো. বাবু, রফিকুল ইসলাম মিলন, মামুন উর রশিদ রুবেল, সুজন প্রসাদ, রাকিব হাসান সীমান্ত প্রমুখ।

বক্তারা, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত নৌকা মার্কার প্রার্থী মাহাবুব আরা বেগম গিনিকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft