1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

খাশোগি হত্যাকাণ্ডে জড়িত ১৫ সদস্যের ছবি প্রকাশ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

ফের সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত ১৫ সদস্যের সৌদি স্কোয়াডের ছবি প্রকাশ করেছে তুরস্কের গণমাধ্যম।

বুধবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত খবরে খাশোগিকে হত্যা করতে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে আসা এই আততায়ী দলের প্রত্যেকের ছবি দেখা গেছে।

ভিডিও ফুটেজ অনুসারে-এ হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগে সৌদি আততায়ী দলকে তুরস্কে আসতে দেখা গেছে। তারা সৌদি কনস্যুলেট ও কনস্যুলারের আবাসিক ভবনে প্রবেশ করেন।

এর পর হত্যাকাণ্ড শেষে তারা তুরস্ক থেকে সৌদি আরবের উদ্দেশে উড়াল দেন।

শহরজুড়ে ৮০ এলাকার ১৪৭ ক্যামেরার সাড়ে তিন হাজার ঘণ্টার ভিডিও ফুটেজ অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করে ইস্তানবুল পুলিশ ও তুরস্কের গোয়েন্দা সংস্থা।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিরাপত্তা দলের সদস্য ৩১ বছর বয়সী আবদুল আজিজ মোহাম্মদ আল হাওসাইকে ভিডিও ফুটেজে দেখা গেছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে-এ সময় আরেক সন্দেহভাজন সৌদ আল কাহতানিও ছিলেন। সন্দেহ করা হচ্ছে-সৌদি রাজধানী রিয়াদ থেকে উড়ে আসা ১৫ সদস্যের আততায়ী দলের তত্ত্বাবধান করেছেন তিনি।

তিনি সৌদি আরবের অন্যতম শীর্ষ ব্যক্তি, যিনি এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে মনে করা হচ্ছে। ৪০ বছর বয়সী কাহতানিকে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ডানহাত বলা হয়।

গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সর্বশেষ ঢুকতে দেখা গেছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে।

সৌদি আরব প্রথম তাকে হত্যার কথা অস্বীকার করলেও পরে বলেন, কনস্যুলেট কর্মকর্তাদের সঙ্গে হাতাহাতিতে তার মৃত্যু হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft