1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ক্ষমতার নেশায় বুদ হাসিনা, সুষ্ঠু নির্বাচন করবে না: রিজভী - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

ক্ষমতার নেশায় বুদ হাসিনা, সুষ্ঠু নির্বাচন করবে না: রিজভী

  • আপডেট হয়েছে : রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ক্ষমতার নেশায় যেভাবে বুদ হয়ে আছে শেখ হাসিনা, তিনি কখনও অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চাইবেন না। এজন্য সরকার উদ্দেশ্যপ্রণোদিত ও দুরভিসন্ধিমূলক ভাবে খালেদা জিয়াসহ বিএনপির জনপ্রিয় নেতাদের নির্বাচন থেকে দূরে রাখতে মনোনয়নপত্র বাতিল করেছে।

রবিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।

এসময় তিনি বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, সরকার পরিকল্পনা করেছে, একতরফা নির্বাচন করবে, গায়ের জোরে নির্বাচন করবে এবং জোর করে ক্ষমতায় থাকবে। সেজন্য এসব মনোনয়ন বাতিল করা হয়েছে। তারপরও বলবো সব বাঁধ ভেঙে জনগণ এগিয়ে আসবে।

রিজভী আরও বলেন, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক ও দিনাজপুরের পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিলেও তাদের পদত্যাগপত্র গৃহীত হয়নি বলে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, স্থানীয় সরকারের যিনি প্রধান তিনি যখনই পদত্যাগ করবেন সেটা গৃহীত হতে হবে। এটা আইন, এ আইন বরখেলাপ করে আপনারা তাদের মনোনয়ন বাতিল করছেন এর পরিণাম ভালো হবে না। অবিলম্বে তাদের মনোনয়নপত্র গ্রহণ করুন, তাদের পদত্যাগপত্র গ্রহণ করুন।

রিজভী অভিযোগ করে জানান, শনিবার বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদারের নাটোরের বাড়িতে বৈঠক চলাকালে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়। ফেনী-২ আসনের বিএনপির প্রার্থী জয়নাল আবেদিনের বাসায় প্রবেশ ও বের হওয়ার সময় গ্রেপ্তার করা হচ্ছে। তিনি অবিলম্বে এসব গ্রেপ্তার বন্ধ ও গ্রেপ্তার হওয়াদের মুক্তির দাবি করেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft