1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

কুমিল্লায় বাবার গাড়ির চাকায় পিষ্ট হলো দুই ভাই

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় সোমবার দুপুরে চালক বাবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিয়াম (৫) ও জিহাদ (৪) নামের দু’শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় তাদের মা আহত হয়েছেন।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সুত্র জানায়, আজ সোমবার দুপুর আনুমানিক আড়াইটায় একটি মালবাহী ট্রাক (চট্ট-মেট্টো-ট-০২-০৬৮৩) চট্টগ্রামের দিকে যাচ্ছিল । ট্রাকটির চালকের আসনে ছিল নাজিম উদ্দিন। পাশে ছিল তার স্ত্রী ও দু’শিশু সন্তান আশ্রাফুল ইসলাম সিয়াম ও সাইফুল ইসলাম জিহাদ। শিশুদের নানা অসুস্থতার সংবাদ পেয়ে স্ত্রীসহ স্বামী ট্রাক যোগে তার শ্বশুরবাড়ি যাচ্ছিল।

ট্রাকটি মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় পৌঁছলে বৃষ্টিকে ভেজা সড়কে হঠাৎ ব্রেক কষলে সেটা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকে ঘুরে যায়। এতে ট্রাকের চালকের পাশে থাকা দরজা খুলে গেলে স্ত্রী ও দু’শিশু সন্তান মহাসড়কে ছিটকে পড়ে।

মুহুর্তের মধ্যে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে সিয়াম ঘটনাস্থলে এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জিহাদ মারা যায়। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানার সার্জেণ্ট মামুন ঘটনাস্থলে এসে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

ময়নামতি থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিশুদ্বয়ের পিতা নাজিম উদ্দিন পুলিশ হেফাজতে আছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft