শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়

  • আপডেট হয়েছে : রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয়ের পর ঢাকা টেস্টেও দারুন এক জয়ের মধ্য দিয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করল টাইগাররা।

টাইগারদের প্রথম ইনিংসে ৫০৮ রানের জবাবে ব্যাট হাতে ১১১ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৩৯৭ রানে পিছিয়ে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ফের বিপর্যয়ে সফরকারীরা। টাইগারদের সম্মিলিত স্পিন আক্রমণের মুখে পড়ে তৃতীয় দিনেই ২১৩ রানে গুটিয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। ফলে ইনিংস ও ১৮৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই নিয়ে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। এর আগে ২০০৯ সালে ক্যারীবীয় সফরে গিয়ে ২-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ঢাকা টেস্টে এই জয়ে ব্যাটিংয়ে টাইগারদের সবাই দারুণ ভূমিকা রাখেন। বিশেষ করে মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরি টাইগারদের রানের পাহাড় গড়তে সাহায্য করে।

এরপর ক্যারিয়ার সেরা বোলিং করেন মেহেদি হাসান মিরাজ। এই ম্যাচে ১২ উইকেট নিয়ে নিজেকেই ছাপিয়ে যান এই অফ স্পিনার। প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। সিরিজ সেরা হন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশের ১৮ বছরের টেস্ট ইতিহাসে এটিই টাইগারদের সবচেয়ে বড় জয়। এর আগে কখনও ইনিংস ব্যবধানে জেতেনি তারা। এর আগে ২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ২২৬ রানের ব্যবধানে জয় পায় সাকিবরা। রানের ব্যবধানে উইন্ডিজের বিপক্ষে এই জয়টি চতুর্থ সর্বোচ্চ।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ৫০৮

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৬.৪ ওভারে ১১১ (হেটমায়ার ৩৯, ডাওরিচ ৩৭, বিশু ১, রোচ ১, ওয়ারিক্যান ৫*, লুইস ০; সাকিব ১৫.৪-৪-২৭-৩, মিরাজ ১৬-১-৫৮-৭, নাঈম ৩-০-৯-০, তাইজুল ১-০-১০-০, মাহমুদউল্লাহ ১-১-০-০)।

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৫৯.২ ওভারে ২১৩ (ব্র্যাথওয়েট ১, পাওয়েল ৬, হোপ ২৫, আমব্রিস ৪, চেইস ৩, হেটমায়ার ৯৩, ডাওরিচ ৩, রোচ ৩৭*, ওয়ারিক্যান ০, লুইস ২০; সাকিব ১৪-৩-৬৫-১, মিরাজ ২০-২-৫৯-৫, তাইজুল ১০.২-১-৪০-৩, মাহমুদউল্লাহ ১-০-৬-০, নাঈম ১৪-২-৩৪-১)

ফলাফল: বাংলাদেশ ১৮৪ রানে জয়ী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft