1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান

ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারালো বাংলাদেশ

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে সহজেই হারিয়েছে বাংলাদেশ। এ জয়ের মাধ্যমে সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।

লক্ষ্য ১৯৬ রান। নিজেদের মাঠে তা ছোট টার্গেটই বলা চলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ভালোই খেলছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। এর পরই হঠাৎ দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও মুশফিক রহিমের ব্যাট হাতের দৃঢ়তায় শেষ পর্যন্ত সহজ জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। তাই সিরিজে ১-০তে এগিয়ে গেছে লাল-সবুজের দল।

আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ জিতেছে পাঁচ উইকেটে। মুশফিকুর রহিমের চমৎকার একটি ইনিংসের ওপর ভর করে এই সহজ জয় ঘরে তোলে তারা। অবশ্য দলীয় ৩৭ রানে তামিম ইকবাল সাজঘরে ফিরেন (১২)। অল্প কিছুক্ষণের মধ্যে আউট হয়ে যান ওয়ানডাউনে নামা ইমরুল কায়েসও (৪)। লিটস দাস কিছুটা দৃঢ়তা দেখালেও ফিরে গেছেন ৪১ রান করে।

এর পর সাকিব আল হাসান ৩০ ও সৌম্য সরকার ১৯ রানের দুটি ইনিংস খেলে ফিরে গেলে এক পাশ আগলে রাখেন মুশফিক। শেষ পর্যন্ত অপরাজিত থেকে খেলেন ৫৫ রানের চমৎকার একটি ইনিংস। যাতে বল খরচ করেছেন ৭০টি।

এর আগে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ১৯৫ রানে ইনিংস গুটিয়ে যায়। নড়াইল এক্সপ্রেস ৩০ রান খচরায় তুলে নিয়েছেন তিন উইকেট। তিন উইকেট পেয়েছেন কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমানও। আর একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শেই হোপ ছাড়া অন্যরা খুব একটা দৃঢ়তা দেখাতে পারেননি। তিনি ৫৯ বলে ৪৩ রান করেন। এ ছাড়া কিমো পল ৩৬ ও রোস্টন চেইস ৩২ রান করেন। আর মারলন স্যামুয়েলস করেন ২৫ রান।

বাংলাদেশ একাদশ:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন এবং মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), কিয়েরন পাওয়েল, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমেয়ার, রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, কেমো পল এবং ওশান থমাস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft