1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট গণনাকারীদের সতর্ক করল সিইসি

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

নির্বাচনের মাঠকর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ফলাফল গণনাকারীদের একটু ভুলে নির্বাচন যেন পন্ড- না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নির্বাচনে টেকনিক্যাল পারসনের জায়গা খুব গুরুত্বপূর্ণ। কারণ সারাদেশের ফলাফল সফটয়্যারের মাধ্যমে আসে। সামান্য সংখ্যার ভুল হলে নির্বাচনের ফলাফল উল্টে যেতে পারে।

আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওস্থ ইটিআই ভবনে নির্বাচনের দিন সফটয়্যার সংক্রান্ত ইলেকশান ম্যানেজমেন্ট সিসটেম(ইএমএস), ক্যানডিডেট ইনফরমেশান ম্যানেজমেন্ট সিসটেম(সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিসটেম (আরএমএস) প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সিইসি।

এসময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, ইটিআইয়ের মহাপরিচালক মোস্তফা ফারুক, পরিচালক ফরহাদ হোসেন, বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

তিনি বলেন, সঠিক ফলাফল ঘোষণা করে সঠিক ব্যক্তির কাছে যেন সঠিক দায়িত্ব পৌঁছে যায় এবং সঠিকভাবে দেশ পরিচালিত হয়।আপনাদের ভুলের কারণে যাতে জনগণের আস্থা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

সিইসি বলেন, সুন্দরভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং মাঠে গিয়ে সঠিক দায়িত্বপালনের মাধ্যমে আপনাদেরকে তা প্রমাণ করতে হবে। সঠিক ফলাফল ঘোষণা করে সঠিক ব্যক্তির কাছে, সঠিক দায়িত্ব পৌঁছে যায় এবং সঠিকভাবে দেশ যেনো পরিচালিত হয়। সেটা আপনাদের খেয়াল রাখতে হবে।

সিইসি আরো বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভুল করলে নির্বাচন ব্যর্থ হবে না। এতে সামান্য ক্ষতিগ্রস্ত হবে। যা সংশোধন করা যাবে। কিন্তু আপনার সামান্য ভুলের কারণে ব্যাপক অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই এ ব্যাপারে সচেতন থাকতে হবে।

সিইসি আরো, প্রত্যেক জায়গায় নির্বাচনের আমেজ স্বত:স্ফূর্ত পরিবেশ, মানুষের মধ্যে নির্বাচনের আগ্রহ, চিন্তা, পরিকল্পনা এগুলো দেখে আমরা অভিভূত হই। সুতরাং মানুষের সেই আগ্রহ ও আস্থার জায়গা যেনো আমাদের কারো ভুলের কারণে ব্যাহত না হয় সেটা লক্ষ্য রাখতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft