1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান সিইসির

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আতঙ্ক নয়, উৎসবমুখর পরিবেশে সবাই ভোটকেন্দ্রে ভোট দিতে যাবেন।’

তিনি আরও বলেন, আমরা তো দেখেছি টেলিভিশনের মাধ্যমে মানুষ কীভাবে উৎসমুখর পরিবেশে রাস্তায় নেমে তাদের প্রার্থীদের পক্ষে প্রচার চালিয়েছে। কাজেই সেই অবস্থা বহাল ও বলবত থাকবে। নির্বাচনের প্রচারকাজ আজ সকাল সাড়ে ৮টা থেকে বন্ধ হয়ে গেছে। এখন আমি আশা করব-সুষ্ঠু নির্বাচনের জন্য যার যার অবস্থানে থেকে সবাই নির্বাচনে অংশগ্রহণ করবেন। কেউ যেন কাউকে বাধা না দেয়।

শুক্রবার বেলা ১২টার পর রাজধানীর নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করছিলেন সিইসি। এ সময় মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নুরুল হুদা বলেন, ‘নিজেদের স্বাধীন মতো যার যার ভোট যেন সবাই দিতে পারেন। সংখ্যালঘুরা যেন ভোট দিয়ে নিরাপদে বাড়িতে ফিরতে পারেন। সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সবাইকে অনুরোধ করছি। ভোটাররা উৎসবমুখর পরিবেশে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন সেই প্রত্যাশা করব।

তিনি বলেন, ভোট অবশ্যই উৎসবের হবে। তাতে আতঙ্কের কিছু নেই। এবারই প্রথম সর্বাধিক সংখ্যক প্রার্থী ও রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft