1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

‘ইহুদিবাদীরা মসজিদ থেকে আজান প্রচারে বাধা দিচ্ছে’

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮
  • ২৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের ধর্ম ও ওয়াক্‌ফ বিষয়ক মন্ত্রী ইউসুফ ইদিস বলেছেন, ইহুদিবাদীরা মসজিদ থেকে আজান প্রচারে বাধা দিচ্ছে। রবিবার ফিলিস্তিনি গণমাধ্যম ফিলিস্তিন আল-ইউম এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি মন্ত্রী আরও বলেছেন, ইহুদিবাদী সেনারা গত এক মাসে অন্তত ৪৭ বার মসজিদ থেকে আজান প্রচারে বাধা দিয়েছে। ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় দ্রুত ও কার্যকরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ইউসুফ ইদিস।

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল পবিত্র আল-আকসা মসজিদে মুসলমানদের প্রবেশে বাধা দিচ্ছে। তারা এর মাধ্যমে পবিত্র এই মসজিদের অবমাননার জন্য ইহুদিবাদীদের সুযোগ করে দিতে চায়।

ফিলিস্তিনের ধর্মমন্ত্রী বলেন, পবিত্র স্থানগুলোকে রক্ষার বিষয়ে আন্তর্জাতিক প্রতিশ্রুতি মানা হচ্ছে না এবং ইসরাইল ধর্মীয় ও ঐতিহাসিক স্থানগুলোতে পরিবর্তন আনছে। এসব স্থানে হামলা চালাচ্ছে। তিনি ইসরাইলের এসব তৎপরতা বন্ধে পদক্ষেপ নিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।

ইসরাইল দীর্ঘ দিন ধরেই আল-আকসা মসজিদের ইসলামি পরিচিতি ধ্বংস করে ইহুদিবাদের প্রতীকে পরিণত করার ষড়যন্ত্র চালিয়ে আসছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft