1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আমানসহ বিএনপির ১৬৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আপডেট হয়েছে : রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জ থানায় নাশকতার দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানসহ ১৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রবিবার ঢাকার জেষ্ঠ্য বিচারিক হাকিম ফাইরুজ তাসনীম এ আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল বলেন, দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে দুই মামলায় অভিযোগপত্র আমলে নেয়ার জন্য দিন ধার্য কিন্তু আমানসহ ১৬৯ জন আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। বিচারক সময়ের আবেদন নাকচ করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বাবুল আরো বলেন, ১৩ জানুয়ারি এ মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করা গেল কি না, এ ব্যাপারে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ২ জুন ঢাকার কেরানীগঞ্জ থানাধীন এলাকায় গাড়ি ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটান অজ্ঞাত আসামিরা। এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় নাশকতার অভিযোগে মামলা করে পুলিশ।

পরবর্তী সময়ে, ২০১৮ সালের ১৮ নভেম্বর আমানউল্লাহ আমানসহ ১৬৯ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে পৃথক দুটি অভিযোগপত্র দেয় পুলিশ। পরে মামলাটি বিচারের জন্য এ আদালতে বদলি হয়ে আসে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft