1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান

আজ থেকে ভোটের মাঠে আনুষ্ঠানিক প্রচার শুরু

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ৩৫ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে আজ। গতকাল রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে তিনশো আসনের সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আজই চূড়ান্ত বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।

এরপর নির্বাচনী লড়াইয়ের প্রচার-প্রচারণায় আনুষ্ঠানিকভাবে মাঠে নামবেন প্রার্থীরা। নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা আজ থেকে নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে নামতে পারবেন। আর স্বতন্ত্র প্রার্থীরা প্রতীক পেয়েই ভোটের প্রচারে আনুষ্ঠানিকভাবে নামবেন।

আগামী ৩০ ডিসেম্বর ভোটের ৪৮ ঘন্টা পূর্ব পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।তবে এবারের প্রচারণায় আচরণবিধি ভঙ্গের আশঙ্কা করছে খোদ নির্বাচন কমিশন (ইসি)। কারণ তফসিল ঘোষণা থেকে ভোটগ্রহণের ২১দিন পূর্বে প্রচারণায় নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হয়নি।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছে, সোমবার প্রতীক বরাদ্দের পরপরই প্রচারণা শুরু হবে। কোন প্রার্থী বা রাজনৈতিক দল আচরণ বিধি ভঙ্গ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আচরণ বিধিমালা প্রতিপালনের জন্য মাঠে রয়েছেন ম্যাজিষ্ট্রেটরা।

এদিকে নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য কমিটি গঠন করার ১৪ দিনেও বরাদ্দ না পাওয়ায় পুরোদমে কাজ শুরু করতে পারেনি ‘নির্বাচনী তদন্ত কমিটি’ (ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি)। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নির্বাচনী অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা তদন্তে যুগ্ম জেলা জজ ও সহকারী জজদের সমন্বয়ে গত ২৫ নভেম্বর ১২২টি ‘নির্বাচনী তদন্ত কমিটি’ গঠন করা হয়। প্রতিটি কমিটিকে তিনটি খাতে ৬০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হবে। কিন্তু গতকাল পর্যন্ত নির্বাচনী তদন্ত কমিটির জন্য কোন অর্থ ছাড় হয়নি। সোমবার এই অর্থ ছাড় হওয়ার সম্ভাবনা আছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft