1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আচরণবিধি লঙ্ঘণ: জরিমানা গুণতে হচ্ছে সাকিবকে

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ৩৬ বার পড়া হয়েছে

সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি হারের ক্ষত না শুকাতেই সাকিব আল হাসান পেলেন আরেক দুঃসংবাদ। আইসিসি তাঁকে জরিমানা করেছে ম্যাচ ফির ১৫ শতাংশ। সাকিবের ‘অপরাধ’ তিনি আম্পায়ারের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন এবং বেশ কিছুক্ষণ সেটি নিয়ে তাঁদের সঙ্গে ‌‘তর্ক’ করেছেন।

কাল বাংলাদেশ ইনিংসের ১৪তম ওভারের শেষ বলে ঘটেছে ঘটনাটা। ওশান থমাসের স্লোয়ার বাউন্সারটা পুল করতে চেয়েছিলেন সাকিব। কিন্তু ব্যাটে-বলে হয়নি, লেগ স্টাম্পের বাইরে দিয়ে সেটি চলে যায় উইকেটকিপারের কাছে। সাকিব দাবী করেন, এটা ওয়াইড। কিন্তু আম্পায়ারদের যুক্তি, বলটা তাঁর জার্সি ছুঁয়ে গেছে। ওয়াইড না দেওয়ায় বেশ ক্ষুদ্ধ হন সাকিব। চিৎকার করেন এবং এটা নিয়ে খানিকক্ষণ তর্ক চালিয়ে যান।

ম্যাচ শেষে ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে সাকিব তাঁর ভুল স্বীকার করে নিলে আনুষ্ঠানিকভাবে শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির লেভেল-১ আচরণবিধি ভঙের দায়ে সাকিবকে ম্যাচ ফির ১৫ শতাংশ ও ১ ডিমেরিট পয়েন্ট জরিমানা করা হয়েছে। চলতি বছর এ নিয়ে সাকিব দুটি ডিমেরিট পয়েন্ট পেলেন। আগেরটি পেয়েছিলেন গত মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে লঙ্কানদের বিপক্ষে সেই আগুনে ম্যাচে।

সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান আসে সাকিবের ব্যাট থেকেই। দলের হারের হতাশা তো আছেই, বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ককে এখন জরিমানাও গুনতে হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft