1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের শেষ বৈঠকে মন্ত্রিসভায় ইপিজেড শ্রমিক আইনের খসড়া অনুমোদন

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮
  • ৩৩ বার পড়া হয়েছে

শিল্প-কারখানাগুলোতে কর্মবিরতি ও লকআউটের অধিকারসহ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ইপিজেড) ট্রেড ইউনিয়ন কার্যক্রমের অনুমতি দিয়ে মন্ত্রিসভা আজ খসড়া ‘বাংলাদেশ ইপিজেড লেবার এ্যাক্ট, ২০১৮’ অনুমোদন করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের মন্ত্রিসভার শেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বলেন, ‘বাংলাদেশ শ্রম আইনের সঙ্গে সঙ্গতি রেখে এই আইনটি প্রণয়ন করা হয়েছে। শ্রমিক বান্ধব করার লক্ষ্যে এই আইনে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সুপারিশ এবং কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ অন্তর্ভুক্ত করা হয়েছে।’ তিনি জানান, শ্রমিকদের জন্য নমনীয় করে এই আইন প্রণয়ন করা হয়েছে এবং একটি শ্রমিক সংগঠন গঠনের জন্য ন্যূনতম সদস্যপদের সীমা ৩০% থেকে কমিয়ে ২০% করা হয়েছে। এই আইন অনুসারে যেকোন ধর্মঘট কার্যকর করার জন্য ইপিজেড-এর শ্রমিক সংগঠনগুলোকে সেখানে কর্মরত শ্রমিকদের তিন-চতুর্থাংশের পরিবর্তে দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন হবে।
বাংলাদেশ শ্রম আইনের সাথে সঙ্গতি রেখে শ্রমিক সংগঠনগুলো তাদের শ্রমিক কল্যাণ সমিতির গঠনতন্ত্র প্রণয়ন করতে পারবে।
নতুন আইনে, চাকুরিতে ইস্তফা দেওয়ার জন্য একজন কর্মি ‘সার্ভিস বেনিফিট’ হিসাবে বিদ্যমান বিধান অনুযায়ী চাকুরি জীবনের প্রতিবছর থেকে ৩০ দিনের পরিবর্তে ৪৫দিনের বেনফিট পাবেন, যা চাকুরির ২৫ বছর পূর্ণ হওয়ার পর কার্যকর হবে।
এই আইনের আওতায়, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) পাশাপাশি ‘কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর’ কলকারখানাসমূহ পরিদর্শন করতে পারবে।
এ আইনে শ্রমিক কল্যাণ সমিতি ফেডারেশন গঠনের প্রস্তাব করা হয়েছে এবং শ্রমিক সংগঠন গঠনের পূর্বে ‘রেফারেন্ডাম’-এর বিধান ও নতুন শিল্পকারখানা প্রতিষ্ঠার তিন মাসের মধ্যে শ্রমিক সংগঠন গঠনের ওপর নিষেধাজ্ঞার বিধান বাতিল করা হয়েছে।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft