1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই এসেছে : ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে আন্দোলন সংগ্রাম করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ সমৃদ্ধির উপর জোর দিয়েছে, গণতন্ত্র আছে বলেই এ সমৃদ্ধি হচ্ছে।
আজ নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় আওয়ামী লীগ প্রার্থী মামুনুর রশিদ কিরণের পক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এ বি এম জাফর উল্লাহ, চৌমুহনী, পৌর মেয়র আকতার হোসেন ফায়সালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর অনেক আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্রের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি। বিকল্প কোন পথে আমরা ক্ষমতা চাই না। আমরা রাজনীতি করি গণমানুষের জন্য।
ওবায়দুল কাদের আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সন্মানিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, কাজ যারা করেছে তাদের ভুল হতে পারে। যদি কোন নেতা-কর্মীর আচরণে কষ্ট পেয়ে থাকেন তাদের ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা ভুল সংশোধন করবো, অতীতের ভুল থেকে শিক্ষা নেবো। আগামীবার নির্বাচিত হলে প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়া হবে। এখানকার যানজট নিরসনে ফ্লাই ওভার নির্মাণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft