1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

অবাধ ও অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচনকে উৎসাহিত করে যুক্তরাষ্ট্র

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

মার্কিন রাষ্ট্রদূত মার্ল রবার্ট মিলার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচনকে উৎসাহিত করে। আমরা চাই, প্রত্যেকে গণতান্ত্রিক নির্বাচনি প্রক্রিয়ায় অংশ গ্রহণ করুক।

মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শাফি উদ্দিন আহমেদ প্রমুখ।

মিলার বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতার নিন্দা জানাই।

সবাইকে বাধাহীনভাবে নির্বাচনি প্রচারণা চালাতে এবং ৩০ ডিসেম্বরের নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যে সহিংসতার খবর প্রকাশিত হয়েছে, সে সম্পর্কে আমরা অবগত আছি। সব দলের সহিংসতা এড়িয়ে চলা উচিত। আমরা যে কোনও ধরনের সহিংসতার নিন্দা করি।’

বৈঠকের বিষয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, মার্কিন রাষ্ট্রদূত মিলার ঢাকায় নতুন এসেছেন। তিনি আমাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তিনি (মিলার) বলেছেন, তারা এখানে ভয়ভীতি ত্রাসমুক্ত একটি নির্বাচন দেখতে চান। সবার কাছে গ্রহণযোগ্য, সবার অংশগ্রহণের মধ্যে দিয়ে অবাধ- সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন দেখতে চান।

ফখরুল বলেন, রাষ্ট্রদূত মনে করেন ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া উচিত। কোনো প্রার্থীর উপরে যেন আক্রমণ না হয়। এক কথায় তারা মনে করেন বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হওয়া উচিত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft