1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান

অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার আহ্বান ইইউ’র

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিখাদ, বিশ্বাসযোগ্য, অর্ন্তভূক্তি এবং স্বচ্ছভাবে অনুষ্ঠানের জন্য সরকার, নির্বাচন কমিশন (ইসি) এবং সবগুলো রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছে ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশগুলো।

সোমবার দুপুরে ঢাকার ইইউ মিশন থেকে গণমাধ্যমে বার্তা পাঠিয়ে এই তথ্য জানানো হয়। ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) এর ঢাকা মিশনের ১০ জন রাষ্ট্রদূত এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন।

ইইউ’র যে ১০ রাষ্ট্রদূত বিবৃতিতে স্বাক্ষর করেছেন তারা হলেন- ইইউ রাষ্ট্রদূত রেনজি তেরিঙ্ক, ব্রিটিশ হাইকমিশনার এলিনসন ব্লেক, স্পেনের রাষ্ট্রদূত ডি এলভারো ডি সালাস গ্লিমেন্জ ডি আজকারেট, সুইডেনের রাষ্ট্রদূত ক্যারটা সিলটার, ফ্রান্সের রাষ্ট্রদূত মারিয়া-এনিক বরডিন, জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহলজ, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েইজ, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্তেরাপ পিটারসেন, নরওয়ের রাষ্ট্রদূত সাইডেল ব্লিনকেল এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলেস্টেইন।

বিবৃতিতে বলা হয়, নাগরিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও দল করার স্বাধীনতাকে রক্ষা করার জন্য সব অংশগ্রহণকারীর প্রতি আহ্বান জানানো হয়েছে। সব রাজনৈতিক দলকে সহিংসতা পরিহার এবং তাদের রাজনৈতিক দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছে দেশগুলো। এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনী যেন আইন মেনে চলে, সেই বিষয়েও আহ্বান জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, ‘আসন্ন সংসদ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই নির্বাচন যাতে নিখাদ, বিশ্বাসযোগ্য, অর্ন্তভূক্তি এবং স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়, এ জন্য সরকার, নির্বাচন কমিশন এবং সবগুলো রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাচ্ছি।’

বার্তায় আরও বলা হয়, ‘ইইউর সবগুলো মিশন প্রধানেরা সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানাচ্ছে যে ভোট উৎসবে জণগনের অধিকার যেন অক্ষুন্ন থাকে। মানুষের মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার রক্ষার বিষয়ে সরকার এবং নির্বাচন কমিশন যে অঙ্গীকার করেছে, তা রক্ষা করবে বলে আশা করছি।’

সবগুলো রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বার্তায় বলা হয়, ‘সবগুলো রাজনৈতিক দল তাদের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘণ করবে না এবং সহিংসতা প্রতিরোধে তাদের অঙ্গীকার রক্ষা করবে। আইনশৃঙ্খলা বাহিনীও আইনের ব্যতয় ঘটাবে না বলে বিশ্বাস করি।’

গণমাধ্যম এবং সুশীল সমাজ সম্পর্কে বলা হয়েছে, ‘গণমাধ্যম এবং সুশীল সমাজের সমালোচনা স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। কেননা অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft