1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সরকার নির্লজ্জভাবে প্রার্থী ও নেতাকর্মীদের নির্যাতন করছে : ফখরুল - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল

সরকার নির্লজ্জভাবে প্রার্থী ও নেতাকর্মীদের নির্যাতন করছে : ফখরুল

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার নির্লজ্জভাবে বিরোধীদলের প্রার্থী ও নেতাকর্মীদের নির্যাতন করছে।’

আজ রোববার রাজধানীর নয়াপল্টনে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আজ আতঙ্কিত এ দেশে গণতন্ত্র টিকে থাকবে কি না। আজ যে নির্বাচন কমিশন আছে তারা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারবে কি না।’

বিএনপির মহাসচিব বলেন, ‘এ নির্বাচনে সিদ্ধান্ত হবে এ দেশে গণতন্ত্র থাকবে কি না, জনগণের বাক স্বাধীনতা থাকবে কি না, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্ত হবে কি না।’ তিনি বলেন, ‘সরকার নজিরবিহীনভাবে আমাদের নেতাকর্মী ও প্রার্থীদের ওপর হামলা করছে। আপনারা যতই হামলা মামলা করেন জনগণকে নির্বাচন থেকে দূরে রাখতে পারবেন না।’

মির্জা ফখরুল সরকারকে হুঁশিয়ার করে বলেন, ‘গ্রেপ্তার বন্ধ করুন না হলে সব দায় দায়িত্ব আপনাদের নিতে হবে। জনগণের ওপর নির্যাতনের দায় আপনাদের নিতে হবে।’

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আজ বিজয়ের দিন, আর আমরা লড়াইয়ে আছি। সেটি হলো ভোটের লড়াই। ২০১৪ সালের ৫ জানুয়ারি একটা পাতানো নির্বাচনের মাধ্যমে এ দেশের মানুষের ভোটের অধিকার হরণ করা হয়।’

মান্না বলেন, ‘গত ৫ বছরে যত নির্বাচন হয়েছে সব নির্বাচন তারা ছিনতাই করেছে। এবারও ভাবছে তারা ৫ জানুয়ারির মতো পাতানো নির্বাচন করে ক্ষমতায় থাকবে। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার সরকারকে আর ওয়াকওভার দেব না। খালি মাঠে গোল দিতে দেব না।’

মান্না আরো বলেন, ‘আমরা যখন নির্বাচনে যাব ঘোষণা দিলাম তখনই আমাদের ওপর নির্যাতন শুরু করেছে। আমাদের প্রার্থীদের হামলা করছে প্রচারণা চালাতে দিচ্ছে না।’

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ‘এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা আবার ক্ষমতায় থাকার জন্য পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীর মতো ব্যবহার করছে। সারা দেশে আমাদের নেতাকর্মী ও প্রার্থীদের ওপর হামলা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!