1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসন; সব ক্ষেত্রে উপেক্ষিত নৃগোষ্ঠী, উন্নয়নের নামে এক দীর্ঘ প্রতীক্ষা গোবিন্দগঞ্জে বেগম জিয়ার আত্মার শান্তিতে সনাতনী সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা তারাগঞ্জে এবি পার্টির নেতা ইউনুস গ্রেপ্তার পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’-এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল বাস্তবায়নে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত গাইবান্ধার চরাঞ্চলে র‌্যাব-১৩এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ভিকারুননিসায় কান্নার রোল, দিনভর বিক্ষোভ বিকেলে ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশনা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রীর আত্মহত্যার ঘটনায় তদন্ত এবং এমন অপরাধ প্রতিরোধে জাতীয় নীতিমালা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ষ সচিবের নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ। একই সাথে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার বিকেলে এই নির্দেশনা দিয়েছে হাইকোর্ট।

এর আগে শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভের মুখে ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় প্রভাতি শাখার প্রধান শিক্ষক জিন্নাত আরাকে কারণ দর্শানোর নোটিশ দেয় কর্তৃপক্ষ।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যদের পদত্যাগের দাবিতে মঙ্গলবার সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ করেছে ছাত্রীরা। এতে যোগ দেন অভিভাবকরাও। ছাত্রীরা পরীক্ষা বর্জন করে প্ল্যাকার্ড হাতে নিয়ে কর্তৃপক্ষের বিরূপ আচরণের প্রতিবাদ জানায়।

অরিত্রীর আত্মহত্যার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় ও স্কুল কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। স্কুলের তদন্ত কমিটিকে তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের রিপোর্ট পাওয়ার পর তা আমলে নিয়ে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

এদিকে অভিমান নিয়ে বন্ধু অরিত্রী অধিকারীর চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছে না তার সহপাঠীরা। অরিত্রীর কথা মনে করে কান্নায় ভেঙে পড়ছে তারা। অরিত্রীর আত্মহত্যার ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেয় কেউ কেউ। তারা অভিযোগ করে, স্কুল কর্তৃপক্ষের অযাচিত আচরণের কারণেই অরিত্রী আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।

ভিকারুননিসা নূন স্কুলের সামনে বিক্ষোভরত এক শিক্ষার্থী কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘অবশ্যই তার (অরিত্রী) জন্য যদি পরীক্ষা বর্জন করতে হয় আমি করব। কিন্তু তবু আমি তার এ রকম অবস্থার বিচার চাই।’

শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সহমত পোষণ করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান অভিভাবকরা।

বিক্ষোভরত আরেক শিক্ষার্থী বলে, ‘আমরা স্টুডেন্ট আমরা কেন নিয়ম মানব না, আমরা সব নিয়ম মানব, যখনই প্রিন্সিপাল-ভাইস প্রিন্সিপাল আর গভর্নিং বডির উনারা উনাদের ভুল স্বীকার করে পদত্যাগ করবেন, সঙ্গে সঙ্গে এখনই আমরা মেয়েরা পরীক্ষার হলে ফিরে যাব।’

বিক্ষোভে অংশ নেওয়া স্কুলের এক ছাত্রীর বাবা বলেন, ‘এটার একটা সুষ্ঠু তদন্ত হোক, কে দোষী সেটা চিহ্নিত হোক, তার বিচার হোক, এই মুহূর্তে এটাই আমাদের দাবি।’

এক নারী অভিভাবক বলেন, ‘যেখানে মরে গেলেও কিছুই বিচার হয় না। আর আমাকে বকা দিয়েছে, আমি তো প্রমাণই করতে পারব না, আপা আমাকে এগুলো বলেছে, তুমি কি চাও আমি স্কুলে যাই। তুমি যদি আমাকে স্কুলে পাঠাও, তুমি কি চাও আমি সুইসাইড করি?’

ঘটনা সম্পর্কে জানতে সকালে ভিকারুননিসা নূন স্কুলে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। তিনি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় করে তদন্ত কমিটির রিপোর্ট আমলে নিয়ে ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে স্কুল গেটের বাইরে প্ল্যাকার্ড নিয়ে মৌন প্রতিবাদ করায় দুই পথচারীকে আটকের চেষ্টা করে পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকদের তোপের মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার পরীক্ষায় নকল করার অভিযোগে অরিত্রীর বাবাকে স্কুলে ডেকে অপমান করে স্কুল কর্তৃপক্ষ। বাবার অপমান সইতে না পেরে নিজ বাসায় আত্মহত্যা করে ভিকারুন্নেসা নূন স্কুলের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft