1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পেশাদারিত্ব বজায় রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন : ময়মনসিংহে সিইসি - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি

পেশাদারিত্ব বজায় রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন : ময়মনসিংহে সিইসি

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রেখে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নিজ-নিজ দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন।
তিনি আজ শনিবার দুপুরে ময়মনসিংহ শহরের ‘অ্যাডভোকেট মাহমুদ আল নুর তারেক স্মৃতি মিলনায়তনে’ ময়মনসিংহ বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তৃতায় এ আহবান জানান।
সিইসি বলেন,ভোটের দিন ভোটাররা যাতে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে সে ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বিশেষভাবে সর্তক থাকার নির্দেশনাও দেন।
সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে সিইসি বলেন, ‘তারা যাতে নির্বাচনে নিরাপদে ভোট দিতে পারে ও নির্বাচন পরবর্তী সময়ে কোন প্রকার সমস্যার সম্মুক্ষীণ না হন সে ব্যাপারেও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থাগুলোকে সর্তক নজরদারি রাখতে হবে।’
প্রধান নির্বচন কমিশনার সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।
ময়মনসিংহকে ঐতিহ্যবাহী একটি জেলা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এখানে রাজনৈতিক দলের নেতা কর্মীদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি বিরাজ করছে।
সিইসি বলেন, ‘সারা দেশে নির্বাচন নিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। নির্বাচনের আগে ও পরে যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে আইন শৃঙ্খলা রক্ষকারী সংস্থা সর্বদা প্রস্তুত থাকবে।’
অনুষ্ঠানের শুরুতেই বিভাগীয় কমিশনার হাসান মাহমুদ স্বাগত বক্তব্য রাখেন ।
নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমেদ, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ৭৭ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস হাসান সেলিম, ৩৯ বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনিরুদ্ধ, ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, র‌্যাব-১৪’র অধিনায়ক লে. কমান্ডার মো: ইফতেখার উদ্দিন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলিমুজ্জামান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন ।
বিভাগীয় পর্যায়ের জেলাসমুহের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!