1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস

‘দুঃশাসনের বিরুদ্ধে ভোট বিপ্লব ঘটাতে সব আসনে ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি’

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনের নির্বিচার পক্ষপাতিত্ব রুখে দিয়ে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপ্লব ঘটাতে জাতীয় ঐক্যফ্রন্ট সারাদেশে ৩০০টি আসনে সমন্বয় কমিটি গঠন করছে বলে জানিয়েছেন ফ্রন্টের প্রধান সমন্বয়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

ঐক্যফ্রন্টের এই সমন্বয়ক কমিটি আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর প্রীতম-জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ঢাকা মহানগর সমন্বয় কমিটির সভায় এসব কথা বলেন বরকত উল্লাহ বুলু।

বুলু বলেন, ‘প্রতিটি সংসদীয় আসনে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি হচ্ছে। এই সমন্বয় কমিটির মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট হবে। ঢাকা শহরের প্রত্যেকটি অলি-গলি-পাড়াতে এবং সারাদেশে সংসদীয় আসনে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির মাধ্যমে ভোট পরিচালনা হবে।’

বরকত উল্লাহ আরো বলেন, ‘এরই মধ্যে প্রত্যেক জেলায় দায়িত্বশীল নেতার নামে চিঠি চলে গেছে। তাঁরা অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। যেহেতু জাতীয় ঐক্যফ্রন্টের প্রতীক একটাই ধানের শীষ, তাই এখানে বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই। যেখানে যে ব্যক্তিটি উপযুক্ত, রাজনৈতিক অবস্থান যার শক্ত, তিনিই হবেন সমন্বয় কমিটির প্রধান।’

বরকত উল্লাহ বুলু বলেন, ‘সারাদেশে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এটি একটি নজিরবিহীন ঘটনা। এর মধ্যে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের রয়েছেন ১৪১ জন। এটা একটা ন্যক্কারজনক ঘটনা। সব ব্যাংক আজ আওয়ামী-লুটেরাদের দখলে। ব্যাংকের মালিক তারা। তাদের কোনো প্রার্থী আর্থিক ঋণ খেলাপির কারণে বাতিল হয়েছে বলে আমাদের জানা নেই।’

‘অথচ এস এম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে ক্রেডিট কার্ডের সাড়ে পাঁচ হাজার টাকার ঋণ রিনিউ করা হয়নি বলে। অন্যদিকে অনেকের ৬-৭ কোটি টাকা গ্যাস বিল বাকি থাকার পরও তাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে। এমন অনেক ঘটনা এ দেশে ঘটেছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘প্রতিদিন প্রতিটি জেলায় ৬০, ৭০, ৮০ জন করে আমাদের নেতাকর্মী গ্রেপ্তার করা হচ্ছে। নতুন নতুন মামলা হচ্ছে। আবার পুরোনো মামলায় আমাদের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। এ অবস্থার মধ্যে বাংলাদেশের নির্বাচন কীভাবে হবে আমরা বলতে পারি না।’

তিনি আরো বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে পোলিং এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে। সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থপনা কমিটি আওয়ামী লীগের এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানরা দখল করে আছে। তারা ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ওপর প্রভাব বিস্তার করছেন। নির্দেশনা দেওয়ার চেষ্টা করছেন। সঠিকভাবে দায়িত্ব পালন না করলে আপনাদের চাকরি থাকবে না বলে হুমকি দিচ্ছে তারা। এমন একটা পরিস্থিতির মধ্যে নির্বাচন করছি যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড তো নেই-ই, তারপরও আপনারা দেখেছেন বিতর্কিত এসপি যিনি আমাদের চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের ওপর নৃশংসভাবে হামলা করেছে। তাকে বেধড়ক মারধর করেছে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে যার ন্যক্কারজনক পক্ষপাতিত্বের কারণে ধানের শীষের জনপ্রিয় প্রার্থী হাসান উদ্দিন সরকার হেরেছেন। তাকে আবার নারায়ণগঞ্জে পোস্টিং দেওয়া হয়েছে।’

নেতাকর্মীদের উদ্দেশে বরকত উল্লাহ বলেন, ‘আগামী ৮ তারিখের পরে ধানের শীষের পক্ষে কাজ করে বাংলাদেশে নতুন বিপ্লব ঘটাতে চাই। প্রতিকূল অবস্থার মধ্য থেকেই আমরা বিজয় ছিনিয়ে আনতে চাই। মানুষ এই দুঃশাসন থেকে মুক্তি চায়। নারকীয় অবস্থা থেকে মুক্তি চায়, ব্যাংক লুটেরাদের হাত থেকে মানুষ মুক্তি চায়। কর্তৃত্বপরায়ণ সরকারের হাত থেকে মানুষ মুক্তি চায়।’

জাতীয় ঐক্যফ্রন্ট ঢাকা মহানগরের সমন্বয়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও কৃষক-শ্রমিক-জনতা লীগের সাধারণ সম্পাদক তালুকদার হাবিবুর রহমান, যুগ্ম মহাসচিব ইকবাল সিদ্দিকী, বিএনপির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!