1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
জামাত-শিবির চক্র ছদ্দবেশে নির্বাচনে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে : মোহাম্মদ নাসিম - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি

জামাত-শিবির চক্র ছদ্দবেশে নির্বাচনে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে : মোহাম্মদ নাসিম

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জামাত-শিবির চক্র ছদ্দবেশে বিএনপির কর্মী হয়ে নির্বাচনে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে।
তিনি বলেন, ‘ছদ্মবেশে তারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী অফিস ভেঙে ও আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে।’
মোহাম্মদ নাসিম আজ শনিবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বড়শিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, আসন্ন সংসদ নির্বাচনে দেশের জনগণ শেখ হাসিনার পক্ষেই থাকবে। আমি বিশ্বাস করি, শেখ হাসিনা আবার পুনঃনির্বাচিত হবেন।
বিএনপিকে সন্ত্রাসী দল বলে আখ্যায়িত করে তিনি বলেন, প্রতিটি হত্যাকান্ড বিএনপির হাত ধরেই হয়েছে। ২১ আগস্টের পর তিন বছর ক্ষমতায় ছিল তারা। কিন্তু বিচার করেনি। এখন পাপের ফল ভোগ করছে।
মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি একটি সন্ত্রাস লালনকারী রাজনৈতিক দল এটা প্রমাণ হয়েছে। বিএনপি গণতন্ত্র ও স্বাধীনতার শত্রু। আগামী নির্বাচনে এই সন্ত্রাস লালনকারী দলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বিএনপি একটি সন্ত্রাসনির্ভর, জঙ্গি সংশ্লিষ্ট দল।
মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিসুর রহমান আনিস, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম বিকরিয়া, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ।
এরপর মোহাম্মদ নাসিম গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!