1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
অসহায় শিশুদের আশ্রয়স্থল শেখ রাসেল পুনর্বাসন কেন্দ্র - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি

অসহায় শিশুদের আশ্রয়স্থল শেখ রাসেল পুনর্বাসন কেন্দ্র

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮
  • ৭০ বার পড়া হয়েছে

নগরীর রূপাতলী বাসস্ট্যন্ড সংলগ্ন অসহায় পিতা-মাতাহীন এতিম, গৃহকর্মে নিয়োজিত, বাল্যবিয়ের শিকার, পাচার হওয়া থেকে উদ্ধার ও কর্মজীবী শিশুদের আর্থ-সামাজিক উন্নয়নে নির্ভরতার এক অপার সুখ বয়ে নিয়ে এসেছে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র।
শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিবন্ধী শিশুদের সুরক্ষায় কোন প্রকার ব্যবস্থা না থাকায় প্রতিবন্ধী শিশু পুনর্বাসন কেন্দ্রে সর্বমোট ১শ’ ৮৫ জন শিশু রয়েছে। যার মধ্যে বালক ৮৮ জন ও বালিকা ৯৭ জন। শিশুর ধরন অনুযায়ী পথশিশু বালক ৭ ও বালিকা ৩, শ্রমে নিয়োজিত শিশু বালক ৯, গৃহকর্মে নিয়োজিত শিশু বালক ৮ ও বালিকা ৬, পিতা-মাতাহীন শিশু বালক ১৩ ও বালিকা ২৫, পিতা-মাতার যতœ বা তত্ত্বাবধানহীন বালক ৩৩ ও বালিকা ৩৭, হারিয়ে যাওয়া বা পালিয়ে আসা বালক ১৪ ও বালিকা ৭, নির্যাতন ও শোষনের শিকার বালক ২ ও বালিকা ১, অন্যান্য বালক ২ ও বালিকা ১৮ জন।
এ প্রসঙ্গে আলাপকালে উপ-প্রকল্প পরিচালক সুভঙ্কর ভট্টাচার্য্য বাসস’কে জানান, প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের প্রায় সকল শিশুকে ৩ মাস ও ৬ মাস মেয়াদে বিভিন্ন ধরনের হাতের কাজের প্রশিক্ষণ দিয়ে স্বর্নিভর করে গড়ে তুলে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হচ্ছে। প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে নিবাসী শিশুর প্রশিক্ষণগুলোর মধ্যে রয়েছে- কম্পিউটার, মোবাইল সার্ভিসিং, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, টেইলারিং, ব্লক-বাটিকসহ পারিবারিক সবজি চাষসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
এ বিষয়ে জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার বলেন, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে বর্তমানে সর্বমোট ১’শ ৮৫ জন বালক ও বালিকাকে উল্লেখযোগ্য সেবা প্রদান করা হচ্ছে। এসব ঝুঁকিতে থাকা অবহেলিত ও সুবিধা বঞ্চিত পথ শিশুদের আশ্রয়, খাদ্য, শিক্ষা, চিকিৎসা, মনোসামাজিক সহায়তা, আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র ।
এ ব্যাপারে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, শিশু-কিশোরদের আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত ও উন্নয়নে দেশের ৬টি বিভাগে ১৪টি শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের মাধ্যমে পথশিশুদের পরিপূর্ণ বিকাশের উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার।
শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে এসব সুবিধাবঞ্চিত, অবহেলিত, পথ শিশুরা আশ্রয় লাভ করে বিজ্ঞান ও প্রযুক্তির আলোয় আলোকিত করে জীবনকে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি শিশু-কিশোরদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!