1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
লালমনিরহাটে বিএনপিতে যোগ দিলেন অর্ধ শতাধিক আ.লীগ নেতাকর্মী - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

লালমনিরহাটে বিএনপিতে যোগ দিলেন অর্ধ শতাধিক আ.লীগ নেতাকর্মী

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৫৯ বার পড়া হয়েছে

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও হারাটি ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিকসহ আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার রাত ৮টায় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন তারা।

এ সময় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, সারাদেশের মতো লালমনিরহাটেও নিজেদের ভুল বুঝতে পেরে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলে দলে বিএনপিতে যোগদান করছে। আজও অর্ধ শতাধিক নেতাকর্মী বিএনপির পতাকাতলে এসেছে।

সদ্য যোগদানকারী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক বলেন, ‘তিনি একজন ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ার পরও আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের সন্ত্রাসী নেতাকর্মীরা তার ওপর নগ্ন হামলা চালায়। ওই হামলায় তিনি মারাত্মক আহত হয়ে দীর্ঘদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তিনি ওই ঘটনার বিচার চেয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদকের বরাবর লিখিত অভিযোগ করেও কোনো বিচার পাননি। উল্টো তারই দোষ ধরে ভুল স্বীকার করতে বলা হয়। তখনই তিনি বুঝতে পারেন ওই দলে (আওয়ামী লীগে) কোনো ভালো মানুষ থাকতে পারেন না। এ জন্যই তিনি আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগ করে প্রায় অর্ধ শতাধিক সহকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন।’

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব একেএম মমিনুল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন, বর্তমান সভাপতি জাহেদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবু, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!