1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
লরির ধাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা রোগী নিহত - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন

লরির ধাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা রোগী নিহত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় একটি অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে গেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা একজন রোগী নিহত হয়েছেন। আহত হয়েছেন অ্যাম্বুলেন্সের আরও তিন যাত্রী। আহতদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সটি উল্টো পথে চলছিল বলে জানিয়েছেন গজারিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ হাবিবুর রহমান।

ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ‘সকালে চর বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী একটি অ্যাম্বুলেন্সকে সামনে থেকে ধাক্কা দেয় ঢাকাগামী লরি। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা রোগী আব্দুর রাজ্জাক নিহত হন। রোগীর সঙ্গে অপর তিনজন আহত হন। অ্যাম্বুলেন্সটি উল্টা পথে চলছিল।’

পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘দুর্ঘটনার কারণে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিকে করতে কাজ করে পুলিশ।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!