1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পশ্চিমবঙ্গে চলছে গেরুয়া-সন্ত্রাস, ইসলামপুরের নাম বদলে ঈশ্বরপুর - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ইফতার বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

পশ্চিমবঙ্গে চলছে গেরুয়া-সন্ত্রাস, ইসলামপুরের নাম বদলে ঈশ্বরপুর

  • আপডেট হয়েছে : সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ৫৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

বিজেপির নেতৃত্বে ভারতের উত্তর প্রদেশ থেকে শুরু হওয়া বিভিন্ন ঐতিহাসিক স্থানের নাম বদলের ঝাপটা এবার পশ্চিমবঙ্গে এসে লেগেছে। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুরের নাম বদলে ঈশ্বরপুর রাখার উদ্যোগ নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।

ইসলামপুরে ভিএইচপি পরিচালিত সরস্বতী শিশু মন্দির ও বিদ্যামন্দির স্কুলের সাইনবোর্ডে ইতিমধ্যে ইসলামপুরের বদলে ঈশ্বরপুর লেখা হয়েছে।

এভাবে নাম বদল করায় এলাকায় জল ঘোলা হতে শুরু করেছে। হুট করে একটি বিদ্যালয়ের সাইনবোর্ডে কীভাবে ইসলামপুরের স্থলে ঈশ্বরপুর লেখা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ভারতের সংগঠন সম্পাদক শচীন্দ্রনাথ সিং বলেছেন, মুসলিম শাসকেরা এই নাম চাপিয়ে দিয়েছিল। ঐতিহাসিকভাবে এই জায়গার নাম ঈশ্বরপুর। তাই তাদের স্কুলের সাইনবোর্ডে ঈশ্বরপুর লেখা হয়েছে।

ইতিহাসবিদ গৌতম ভদ্র বলেছেন, ইসলামপুর নামের মধ্যে একটি চমৎকার যোগসূত্র রয়েছে। ‘ইসলাম’ যেমন আরবি শব্দ, তেমনি ‘পুর’ একটি বৈদিক শব্দ। এটাই ভারতীয় সংস্কৃতি।

ইতিহাসবিদ রজতকান্ত রায় বলেছেন, যে যুক্তিতে পশ্চিমবঙ্গের নাম বদল করা হয়েছে, ইসলামপুরের নাম বদলের ক্ষেত্রে সেই যুক্তি খাটে না। এটা একধরনের গেরুয়া-সন্ত্রাস।

বিজেপির উদ্যোগে এখন ভারতের বিভিন্ন ঐতিহাসিক স্থানের নাম বদলের খেলা চলছে। বদলে দেওয়া হচ্ছে ভারতের বহু ঐতিহাসিক স্থানের নাম। পুরোনো নাম ফিরিয়ে আনার লড়াই শুরু করেছে বিজেপি।

উত্তর প্রদেশের বিজেপি সরকার এই লড়াইয়ে এগিয়ে আছে। বসে নেই অন্য রাজ্যগুলোও।

আগামী বছর ভারতের লোকসভা নির্বাচন। এই নির্বাচনে পার পাওয়ার জন্য মোদি এবার হিন্দুত্ববাদকে আঁকড়ে ধরে নাম বদলের লড়াইয়ে নেমে পড়েছেন। কারণ, বিভিন্ন জনমত সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে, মোদির পায়ের তলার মাটি সরে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!