1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

৪ নভেম্বর নির্বাচন কমিশনের বৈঠকে তফসিলের বিষয়ে সিদ্ধান্ত হবে: সিইসি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

৪ নভেম্বর নির্বাচন কমিশনের বৈঠকে তফসিলের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি অবহিত করে তফসিলের তারিখ নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠক শেষ হয়। এর আগে কে এম নুরুল হুদার নেতৃত্বে বিকাল ৩টা ৩৫ মিনিটে তারা বঙ্গভবনে প্রবেশ করেন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে ৬ সদস্যের ইসির একটি প্রতিনিধি দল বঙ্গভবনে পৌঁছান। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) প্রতিনিধি দলে ছিলেন- চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রি. জে. (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী এবং ইসি সচিব মো. হেলালুদ্দীন আহমদ।

ইসি সূত্র জানায়, রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় সংসদের ভোটের তারিখ, নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি এবং সব দলকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা করবে কমিশন।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের একদিন পর ৩ নভেম্বর বিকেলে বসবে কমিশনের সভা। পরদিন আরেকটি সভা বসার কথা রয়েছে।

ওই দিনই তফসিল ঘোষণা ও সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন সিইসি। তবে সবকিছু নির্ভর করছে আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের ওপর। আর এ ক্ষেত্রে ইসির পুরো শিডিউল পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft