1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

সৌদি যুবরাজের সফরের বিরুদ্ধে তিউনিশিয়ায় বিক্ষোভ অব্যাহত

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সফরের বিরুদ্ধে তিউনিশিয়ায় টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে।

মঙ্গলবার রাজধানী তিউনিসের হাবিব বুর্গিবা স্কোয়ারে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা এ সময় সৌদি যুবরাজের বিরুদ্ধে নানা স্লোগান দেন। তাদের হাতে হাতে ছিল বিভিন্ন ধরণের প্ল্যাকার্ড। বিক্ষোভকারীরা বলছেন, একজন ভয়ানক খুনিকে দেশে স্বাগত জানাতে পারি না।

গতকালের বিক্ষোভে অংশ নিয়েছিলেন দেশটির বিখ্যাত মানবাধিকার কর্মী অ্যারোস। তিনি বলেছেন, টানা দুই দিনের বিক্ষোভেই অংশ নিয়ে মুহাম্মাদ বিন সালমানের সফরের বিরোধিতা করেছি।

অ্যারোস আরও বলেছেন, বিন সালমান একজন ভয়ানক খুনি। সাংবাদিক জামাল খাসোগিকে নির্মমভাবে হত্যা করেছেন তিনি।

বিক্ষোভকারীদের আরও অনেকেই বলেছেন, সৌদি যুবরাজ নিজের ভাবমর্যাদা উদ্ধারের জন্য তিউনিশিয়া সফর করছেন। তার মতো খুনির তিউনিশিয়ায় আসার অধিকার নেই।

মঙ্গলবার থেকে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান তিউনিশিয়া সফর শুরু করেছেন। আগামী শুক্রবার তিনি দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।

তিউনিশিয়ার পতিত স্বৈরশাসক জেইনাল আবেদিন বিন আলী ২০১১ সাল থেকে সৌদি রাজপরিবারের আশ্রয়ে রয়েছেন। স্বৈরশাসককে আশ্রয় দেওয়ার কারণেও তিউনিশিয়ার জনগণ সৌদি রাজপরিবারকে ঘৃণা করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft