1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন

সিরিয়ার আফরিনে তুর্কিপন্থী বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ২৫

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আফরিন শহরে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ২৫ জন নিহত হয়েছে।

তুর্কি সৈন্য ও তাদের সমর্থিত বিদ্রোহী গ্রুপগুলো দুই মাস ধরে ব্যাপক অভিযান চালিয়ে মার্চ মাসে কুর্দি বাহিনীর কাছ থেকে আফরিন দখল করে।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, শনিবার কয়েকটি জেলায় দুই পক্ষের মধ্যে লড়াইয়ে ২৫ জন প্রাণ হারিয়েছে। খবর এএফপি’র।

পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দুল রহমান বলেন, ‘বিদ্রোহীদের আফরিন দখলের পর থেকে এই প্রথম সেখানে বড় ধরনের লড়াই হলো।’

তিনি আরো বলেন, ‘এই সংঘর্ষের ফলে সেখানে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’
রামি বলেন, ‘তুরস্কের ট্যাঙ্কগুলো নগরীর রাস্তায় টহল দিচ্ছে।’

সংস্থা জানায়, এ শহরে মোতায়েন করা তুর্কি সৈন্যরা সেখানে রক্তপাত এড়াতে শনিবার সন্ধ্যা থেকে কারফিউ জারি করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft