
নিউজ ডেস্ক
সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে, বিশ্বে সুপরিচিত এমন একটি প্রতিষ্ঠান জানিয়েছে যে সামরিক শক্তির বিচারে বিশ্বের ১৩৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৫৬তম।
তাদের তৈরি তালিকায় ২০১৭ সালে বাংলাদেশের অবস্থান ৫৭ তম ছিল, তবে চলতি বছরে দেশটি একধাপ উপরে উঠে এসেছে। খবর বিবিসির।
সামরিক শক্তি বিচারে সবার উপরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র, আর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া।
গ্লোবাল ফায়ার পাওয়ার নামের এই গবেষণা সংস্থা এই তালিকা প্রকাশ করেছে। ১২ বছর ধরে সংস্থাটি এ ধরণের তালিকা প্রকাশ করছে।
বাংলাদেশ সামরিক বাহিনী
২২৫০০০ মোট সদস্য
১৬০০০০ সক্রিয় সেনা সদস্য
৬৫০০০ সংরক্ষিত সেনা সদস্য
সূত্র: গ্লোবাল ফায়ার পাওয়ার্স
সামরিক শক্তির বিচারে দুই প্রতিবেশী মায়ানমার এবং ভারত বাংলাদেশের তুলনায় বেশ খানিকটা এগিয়ে আছে।
গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় ভারতের অবস্থান পঞ্চম এবং মায়ানমারের ৩৫তম।
সামরিক বাহিনীর বিমান
১৭৩টি এয়ারক্রাফট
৪৫টি ফাইটার এয়ারক্রাফট
৪৫টি অ্যাটাক এয়ারক্রাফট
৫৭টি ট্রান্সপন্ডার
সূত্র: গ্লোবাল ফায়ার পাওয়ার্স
বাংলাদেশ বিমান বাহিনী
কেবল একটি দেশের সামরিক সরঞ্জামের সংখ্যা দিয়ে এই শক্তিমত্তার বিষয়টি নির্ণয় করা হয়নি। বরং দেশটির সামরিক সরঞ্জাম কতটা বৈচিত্র্যপূর্ণ, সেটিও বিবেচনায় নেয়া হয়েছে।
এছাড়া ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সম্পদসহ আরো কিছু বিষয় বিবেচনায় নেয়া হয়েছে এই তালিকা তৈরিতে।
সামরিক শক্তির চিত্র
৬৪টি হেলিকপ্টার
৫৩৪টি কমব্যাট ট্যাংক
০ অ্যাটাক হেলিকপ্টার
৯৪২টি সাঁজোয়া যান
১৮টি সেলফ-প্রপেলড আর্টিলারি
৩২ টি রকেট প্রজেক্টর
সূত্র: গ্লোবাল ফায়ার পাওয়ার্স
বাংলাদেশ বিমান বাহিনী
সামগ্রিক সামরিক শক্তি পরিমাপের ক্ষেত্রে সেনা, নৌ এবং বিমান বাহিনীর শক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে।
গ্লোবাল ফায়ার পাওয়ার-এর ২০১৮ সালের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সামরিক বাজেট ১৫৯ কোটি মার্কিন ডলার।
সামরিক নৌযানের চিত্র
৮৯ মোট নৌযানের সংখ্যা
০ বিমানবাহী রণতরীর সংখ্যা
ফ্রিগেট ৬টি
সাবমেরিন ২টি
প্যাট্রোল ভেসেল ৩০টি
মাইন ওয়ারফেয়ার ৫টি
সূত্র: গ্লোবাল ফায়ার পাওয়ার্স
চলতি বছরের মে মাসে সুইডেন-ভিত্তিক একটি গবেষণা সংস্থা, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস এন্ড রিসার্চ ইন্সটিটিউট বা সিপ্রি, পৃথিবীর বিভিন্ন দেশের সামরিক ব্যয়ের চিত্র তুলে ধরে।
সে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ২০০৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সামরিক খাতে ১২৩ শতাংশ ব্যয় বেড়েছে।
গবেষণা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ সালে বাংলাদেশে সামরিক খাতে ব্যয় ছিল প্রায় ৬,৬০০ কোটি টাকা।
কিন্তু ২০১৭ সালে সামরিক খাতে ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৮,৮০০ কোটি টাকা।