1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

সাভারে বড় ভাইকে কুপিয়ে হত্যার পর ছোট ভাই’র থানায় আত্মসমর্পণ

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ নভেম্বর, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় আপন ছোটভাই ঘুমন্ত বড়ভাইকে কুপিয়ে হত্যা করেছে। খুন করার পর নিজেই জখম করা সেই ধারালো দা নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করে।

শনিবার রাত নয়টার দিকে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় এই খুনের ঘটনা ঘটে। ঘাতক ছোট ভাইয়ের নাম জাহিদ আর নিহত বড় ভাই হলেন আবু তাহের। তারা কাইচাবাড়ি এলাকার ফজল লকমানের ছেলে।

পুলিশ জানায়, নিহত আবু তাহেররা তিন ভাই। এর মধ্যে জাহিদ মেঝ। তারা দুজনই মাদক সেবন করতেন। এছাড়া জমি নিয়েও তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার রাত নয়টার দিকে আবু তাহের তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়েছিলেন। এসময় তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে জাহিদ। পরে দা হাতে নিয়েই আশুলিয়া থানায় আত্মসমর্পণ করে হত্যার দায় স্বীকার করেন।

নিহতের বোন হাসিনা বেগম দাবি করেন, দীর্ঘদিন ধরে বড় ভাই আবু তাহেরের কাছে মেজ ভাই জাহিদ জমি দাবি করছিল। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।

আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু বলেন, রাত সোয়া নয়টার দিকে ধারালো দা হাতে নিয়ে এক ব্যক্তি তার ভাইকে কুপিয়ে হত্যা করেছে বলে দায় স্বীকার করেন। মরদেহটি থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মাথায় ও গলায় কোপের চিহ্ন রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft