1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন

সাভারের পৃথক জায়গা থেকে ৩ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

সাভারের হেমায়েতপুরে এক নারী গার্মেন্ট শ্রমিকসহ তিনজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোররাতের দিকে উপজেলার আজেন্টসপাড়া, শাহীবাগ ও রাজফুলবাড়িয়ার কুটিবাড়ী থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভোররাতে হেমায়েতপুরের আজেন্টসপাড়া এলাকায় ভাড়া বাড়িতে ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় সজীব মিয়া (২২) নামের এক গার্মেন্ট শ্রমিকের লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

নিহত সজীব সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার হরিনাথপুর গ্রামের আবদুর রশিদ মিয়ার ছেলে।

অন্যদিকে ভোররাতে শাহীবাগ এলাকায় ভাড়া বাড়ি থেকে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক সাথী আক্তারের (১৯) লাশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ইমন মিয়াকে আটক করেছে পুলিশ। সাথীর বাড়ি পাবনা জেলার সদর থানার সালেহপুর গ্রামে।

একই সময়ে রাজফুলবাড়িয়ার কুটিবাড়ী এলাকায় ভাড়া বাড়ি থেকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আরো এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস জানান, তিনটি লাশই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর জানা যাবে, এগুলো হত্যা নাকি আত্মহত্যা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft