1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মিলন গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মিলন চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। বিএনপি থেকে মিলনের মনোনয়ন পাওয়া অনেকটা নিশ্চিত বলে দাবি নেতাকর্মীদের।

শুক্রবার ভোরে চট্টগ্রামের চকবাজারের চট্টেশ্বরী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চাঁদপুর জেলার অ্যাডিশনাল এসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তার বিরুদ্ধে চাঁদপুরে আদালতে ২৮টি মামলা রয়েছে। অনেকগুলোতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ২০০৮ সালের নির্বাচনের পর বিএনপি সরকারের এই শিক্ষা প্রতিমন্ত্রী দেশের বাইরেই অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরে তার বিরুদ্ধে মামলাগুলো জামিনের চেষ্টা করছিলেন।

তাকে জামিনের সুযোগ না দিয়ে গ্রেপ্তার করা হতে পারে এমন আশঙ্কায় বিএনপির এই মনোনয়নপ্রত্যাশী প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ চেয়েছিলেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় ডক্টরেট ডিগ্রি নিয়ে দেশে ফিরেন কচুয়ার সাবেক এই এমপি। কয়েক ডজন মামলার হুঁলিয়া আর গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই প্রভাবশালী বিএনপির এই নেতা দেশে এসেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft