1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সিইসির নির্দেশ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮
  • ৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সাথে এক বৈঠকে সিইসি এই নির্দেশ দেন। বৈঠকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বাসসের।

উপজেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও থানার ওসির মধ্যে সমন্বয়ের তাগিদ দিয়ে সিইসি বলেন, কেউ যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে না পারে এদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

রিটার্নিং কর্মকর্তাদের আইন অনুযায়ী দায়িত্ব পালনের আহবান জানিয়ে তিনি বলেন, কোন প্রার্থী যেন বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে হবে।

সিইসি নির্বাচনে প্রার্থী এবং জনপ্রতিনিধিদের সাথে সুসম্পর্ক বজায় রেখে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দিয়ে বলেন, যে যেই এলাকায় দায়িত্ব পালন করবেন সেসব এলাকার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। যাতে যেকোন অপ্রীতিকর ঘটনা ঘটলে বা সমস্যা হলে তাদের সাহায্য নেয়া যায়।

তিনি গণমাধ্যম প্রতিনিধিদের আইনের মধ্যে থেকে দায়িত্ব পালনে সহযোগিতা করতেও নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এদিকে নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের প্রচার সামগ্রী অপসারণের সময় আরও তিনদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, ‘নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে তা আগামী তিনদিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ খরচে অপসারণ করতে হবে।’

এ লক্ষ্যে সিটি কর্পোরেশন, পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft