1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

সংসদ নির্বাচনে প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স হতে হবে অন্তত ২৫ বছর।

তাকে বাংলাদেশের যেকোনো নির্বাচনী এলাকার ভোটার হতে হবে। প্রার্থী যে এলাকার ভোটার বা বাসিন্দা তাকে সে এলাকারই প্রার্থী হতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু প্রার্থীর মনোনয়নপত্রে প্রস্তাবক এবং সমর্থক স্থানীয় ভোটার হতে হবে।

মনোনয়নপত্রে দুইজনের স্বাক্ষর লাগবে। প্রস্তাবক এবং সমর্থক, যারা বাংলাদেশের ভোটার হতে হবে।

স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে তার নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষর দিতে হবে। দলভুক্ত হলে এই তালিকা লাগবে না তবে দলের প্রত্যয়ন পত্র লাগবে। আগে নির্বাচিত হওয়া প্রার্থীদের এই তালিকা লাগবে না।

প্রার্থীকে একটি হলফনামার মাধ্যমে হলফনামায় নিজের এবং পরিবার সম্পর্কে আটটি তথ্য দিতে হবে, যার মধ্যে শিক্ষাগত যোগ্যতা, ঋণ খেলাপি বা বিল খেলাপি কিনা, ফৌজদারি বা দুর্নীতি মামলায় দুই বছরের বেশি দণ্ড আছে কিনা, সম্পদের হিসাব দিতে হবে, আয়ের উৎস ইত্যাদি বিষয় রয়েছে।

কোন স্থানীয় সরকারে বা সরকারি লাভজনক পদে দায়িত্বরত ব্যক্তিগত নির্বাচনে অংশ নিতে পারবেন না।

আদালত যদি কোন ব্যক্তিকে অপ্রকৃতস্থ ঘোষণা করে বা দেউলিয়া ঘোষণা করলে তিনি অব্যাহতি লাভ না করা পর্যন্ত জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। এছাড়া বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন বা ফৌজদারি অপরাধে দুই বছরের বেশি দণ্ডপ্রাপ্ত হলে মুক্তির পাঁচবছরের মধ্যে নির্বাচন করতে পারবেন না।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রার্থী নিজে বা তার সমর্থক বা প্রস্তাবক রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে পারবেন। এছাড়া অনলাইনেও জমা দেয়া যাবে।

মনোনয়নপত্রের সঙ্গে জামানত হিসাবে ২০হাজার টাকা জমা দিতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft